আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। কথাসাহিত্যিক হিসেবে হুমায়ূনের আবির্ভাব ঘটলেও পর্যায়ক্রমে টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত সর্বোপরি শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিবিধ শাখায় অত্যন্ত প্রভাব ও প্রতিপত্তির সঙ্গে তাঁর বিচরণ লক্ষ্য করা যায়।