ঢাকা স্ট্রিমের নতুন ফেসবুক পেজ ‘দ্য স্ট্রিম’ ফলো করার জন্য পাঠক ও দর্শকদের অনুরোধ জানিয়েছেন প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।
স্ট্রিম প্রতিবেদক

নতুন সময়ের ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’– এর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ হ্যাকারের কবলে পড়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেজগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩৭৬) করেছে স্ট্রিম কর্তৃপক্ষ।
বর্তমানে ঢাকা স্ট্রিমের সব মেটা অ্যাসেট তথা— ‘ঢাকা স্ট্রিম’, ‘বাংলা স্ট্রিম’, ‘স্ট্রিম পিক’, ‘পপ স্ট্রিম’ ‘ঢাকা স্ট্রিম নিউজ’সহ সব ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ (ডিএস), বিএস হ্যাকারের নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ হ্যাকারের দখলে থাকা পেজগুলো থেকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সম্মানহানি ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা করছেন। আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। গণতান্ত্রিক অভিযাত্রার এই নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রিমের হ্যাকড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজগুলো থেকে ভুয়া কিংবা অপতথ্য ছড়ানো হতে পারে। সতর্ক থাকার পাশাপাশি ঢাকা স্ট্রিমের নতুন ফেসবুক পেজ ‘দ্য স্ট্রিম’ ফলো করার জন্য পাঠক ও দর্শকদের অনুরোধ জানিয়েছেন প্রধান সম্পাদক।
কলাবাগান থানা-পুলিশ জিডি নথিভুক্ত করে বিষয়টি তদন্তের জন্য এসআই নোমান উদ্দিন বিপুলকে দায়িত্ব দিয়েছে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি প্রথমে ‘উমেশ সিং (Umesh Singh)’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজগুলোর ‘সুপার অ্যাডমিন অ্যাকসেস’ নেয়। অ্যাকাউন্টির ব্যবহারকারীর বর্তমান অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে।
হ্যাকাররা ‘ঢাকা স্ট্রিম’– এর মেটা বিজনেস স্যুটের সুপার অ্যাডমিন অ্যাকসেস (সর্বোচ্চ নিয়ন্ত্রণ) নিয়ে পেজ ও বিজনেস স্যুইট থেকে প্রতিষ্ঠানের সুপার অ্যাডমিনদের সরিয়ে দেয়। তখন তারা এসব পেজের ৯ মডারেটর ও এডিটরের আংশিক নিয়ন্ত্রণ রেখেছিল। কিন্তু মঙ্গলবার মডারেটর ও এডিটরদেরও সরিয়ে দিয়েছে। যদিও এখন পর্যন্ত পেজগুলোতে হ্যাকারদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার জন্য সব সময় কমিশন পাশে আছে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সঠিক তথ্য তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়ির সচিব আখতার হোসেন।
১০ মিনিট আগে
আসন্ন নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো সারাদেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও মন্তব্য করেন।
৩০ মিনিট আগে
নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের হাতে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
৩৮ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কেউ সোশ্যাল মিডিয়া বা অন্য কোনোভাবে গুজব ছড়ালে রাষ্ট্র সহ্য করবে না।
১ ঘণ্টা আগে