বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের রেকর্ডের দিনে ফিলাডেলফিয়ার অনায়াস জয়বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভানের গোলে সিএফ মন্ট্রিয়েলকে ২–০ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। রোববার (৬ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে এই জয়ে টানা আট ম্যাচে অপরাজিত থাকল ফিলাডেলফিয়া। ০৬ সেপ্টেম্বর ২০২৬
শামিত সোমের জোড়া অ্যাসিস্টে নিউইয়র্ক কসমসের সহজ জয়বাংলাদেশি মিডফিল্ডার শামিত সোমের জোড়া অ্যাসিস্টে ইউএসএল লীগ ওয়ানের ম্যাচে ফোর্ট ওয়েইন এফসিকে ৪–২ গোলে হারিয়েছে নিউইয়র্ক কসমস। গোলের দেখা না পেলেও মাঝমাঠে নৈপুণ্যে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শামিত। ০৬ সেপ্টেম্বর ২০২৬
৫৯ ম্যাচের পর শালকের কাছে বায়ার্নের ছন্দপতনজার্মান বুন্দেসলিগায় লরিস কারিয়ুসের গোলকিপিং নৈপুণ্যে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে শালকে ০৪। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পয়েন্ট হারানোর পাশাপাশি থেমেছে বায়ার্নের টানা ৫৯ ম্যাচে গোল করার ধারাও ।০৬ সেপ্টেম্বর ২০২৬
হাসান মাহমুদের ৭ উইকেটে কেন্টের সহজ জয় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে ওরচেস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। দুই ইনিংসে ৭টি উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার।০৬ সেপ্টেম্বর ২০২৬
হালান্ডের ৩০০তম গোলে বাঁচল সিটি আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢেউয়ের তোড়ে ছিটকে কেঁদেছিলেন ফাতেমা, লড়ছেন স্পন্সর ছাড়াইঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার০৫ সেপ্টেম্বর ২০২৬
চায়নিজ তাইপের জালে নারী হকি দলের ৭ গোলঅনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিসে রিয়ালের হার ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার লিগে জয়ের খাতা খুলল লিভারপুলআলেকজান্ডার ইসাকের জোড়া গোলে প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে জয়ের খাতা খুলল লিভারপুল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পোর্টম্যান রোডে স্বাগতিক ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা।০৫ সেপ্টেম্বর ২০২৬
অপপ্রচারের অভিযোগে উয়েফার বিরুদ্ধে ফিফার পাল্টা আইনি ব্যবস্থাফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে মার্কিন আদালতে উয়েফার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে চলমান বিরোধ এবার আইনি লড়াইয়ে রূপ নিল।০৪ সেপ্টেম্বর ২০২৬
মেসির বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনায় সব ম্যাচে ১ মিনিট করতালিসম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।০৪ সেপ্টেম্বর ২০২৬