মেসির বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনায় সব ম্যাচে ১ মিনিট করতালি
স্পোর্টস ডেস্ক

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
এই সিদ্ধান্তের আওতায় পুরুষ ও নারী ফুটবলের পাশাপাশি ফুটসাল ও বিচ সকারের প্রতিটি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে বড় পর্দায় এএফএর তৈরি বিশেষ স্মারক ভিডিও দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
এই সিদ্ধান্তের পরপরই বুধবার (২ সেপ্টেম্বর) কোপা আর্জেন্টিনার শেষ ষোলোয় বোকা জুনিয়র্স ও ভেলেজ সার্সফিল্ডের ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
৩৯ বছর বয়সী মেসি গত সোমবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত টানা ছয় বিশ্বকাপ খেলা মেসি আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে রেকর্ড ১২৫ গোল করেছেন। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপের শিরোপা উঠেছে তাঁর হাতে।
অবসরের সিদ্ধান্ত নিয়ে মেসি বলেন, এটি তাঁর ‘হৃদয়ে গভীর রক্তক্ষরণ’ ঘটাচ্ছে। তবে তিনি বুঝতে পেরেছেন যে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এখনই সঠিক সময়।
সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হারলেও, ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি পুরুষ বিশ্বকাপ ফাইনাল (২০১৪, ২০২২, ২০২৬) খেলার অনন্য কীর্তি গড়েছেন মেসি।
.png)






-3c3626-256x144.webp)