জুনিয়র এশিয়া কাপে মেয়েদের কাছে উড়ে গেল কাজাখস্তান
স্পোর্টস ডেস্ক

জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ে টুর্নামেন্টের চ্যালেঞ্জার পুলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক সারিকা রিমন।
এর ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। প্রথম কোয়ার্টার শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার জন্য বেশ কিছু আক্রমণ চালায় কাজাখস্তান। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় তা ব্যর্থ হয়।
এই দুই কোয়ার্টারে কোনো দলই গোল করতে না পারায় ২-০ গোলের ব্যবধান ধরে রেখেই ম্যাচ যায় শেষ কোয়ার্টারে। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ম্যাচের ৪৬ মিনিটে মোসাম্মত লিমার গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এর পাঁচ মিনিট পর আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন অধিনায়ক সারিকা। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বুধবার চ্যালেঞ্জার পুলে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে সারিকার দল। এই পুলের শীর্ষ তিন দল সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে।
.png)





-3c3626-256x144.webp)
