স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১০টা ৫৫মিনিটে সাভারে পৌঁছে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পণ করবেন তিনি।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সড়ক পথে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিসৌধের উদ্দেশে রওনা দেবেন তিনি। পরে ১২টা ১৫ মিনিটে তাঁদের কবরে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন।
সেখান থেকে ১২টা ৪০ মিনিটে সড়ক পথে বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। বেলা ১টায় সচিবালয়ে উপস্থিত হয়ে মধ্যাহ্ন ভোজ ও নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। এর বেলা দুপুর ২টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্যরা। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীরাও রাষ্ট্রপতির কাছে বিকেলে শপথ নেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
৫ ঘণ্টা আগে