জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ০৪
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ও বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি দুই দেশের সম্পর্কে জনগণকেন্দ্রিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর নতুন ভূমিকার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান বিক্রম মিস্রি। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জবাবে ডা. শফিকুর রহমান ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধনের কথা তুলে ধরেন। তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে আগামীতে আরও শক্তিশালী ও সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত