নয়াদিল্লিতে দণ্ডিত হাসিনার বক্তব্য বাংলাদেশের প্রতি ‘অবমাননা’মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে সরকার। এ ঘটনাকে বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি অবমাননা আখ্যায়িত করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘হেডম’ থাকতে হবে: হান্নান মাসউদভারতীয় আধিপত্যবাদ, সীমান্ত হত্যা ও বিডিআর বিদ্রোহের বিরুদ্ধে বাংলাদেশের মেরুদণ্ড শক্ত রাখা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও আগামী নির্বাচন নিয়ে স্ট্রিম টকে কথা বলেছেন হান্নান মাসউদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএআগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য ‘দুঃখজনক মুহূর্ত’ বলে মন্তব্য করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। একই সঙ্গে তারা বলেছে, এই পরিস্থিতিতে খেলাটিকে এগিয়ে নেওয়ার জন্য অংশীদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া উচিৎ।
অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যাভারতের অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তির বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় জরি শ্রমিক ছিলেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনএক সময় নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্রওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী আগামী মাসের নির্বাচনে তাদের ইতিহাসের সেরা ফলাফল করতে যাচ্ছে—এমনটা আঁচ করতে পেরে মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর তোড়জোড় শুরু করেছেন।
বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি পিসিবিরটি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে বলা হয়, প্রতিবেশী অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি।
বাংলাদেশ ও মিয়ানমারে পায়ের নিচ থেকে মাটি সরছে ভারতেরভারত বর্তমানে দক্ষিণ এশিয়ায় বহুমুখী ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমার দিল্লির বলয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক।
তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুমের শিকারদের ভারতে পাচার, জিজ্ঞাসাবাদে হিন্দিভাষী গোয়েন্দাআওয়ামী লীগ সরকার সন্ত্রাসবাদ দমনের যুক্তি তুলে ধরে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। এর অংশ হিসেবে ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার নামে অবৈধ বন্দি হস্তান্তর ও যৌথ জিজ্ঞাসাবাদের ব্যবস্থা গড়ে তোলা হয়।
নাগরিকদের ইরান ছাড়তে বলেছে ভারতইরানে ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা উল্লেখ করে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। তেহরানস্থ ভারতীয় দূতাবাস এই আহ্বান জানায়।
ভারতে হিন্দু চরমপন্থীদের নতুন লক্ষ্য খ্রিস্টানরাক্রিসমাসের আগের দিন, ভারতের শাসক দল বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট হিন্দু কট্টরপন্থী গোষ্ঠীগুলো ভারতের রায়পুর শহরে ‘বনধ’-এর ঘোষণা দেয়। অভিযোগ ছিল, খ্রিস্টানরা ‘জোরপূর্বক ধর্মান্তর’ ঘটাচ্ছে। এই অভিযোগের পক্ষে খুব কম প্রমাণ থাকলেও এ ধরনের অভিযোগ প্রায়ই খ্রিস্টানদের বিরুদ্ধে তোলা হয়।
ঢাকার সামরিক পদক্ষেপ দিল্লিবিরোধী নয়: ভারতের সেনাপ্রধানবাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ভারতবিরোধী নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদি।
ভারতে খেলার বিষয়ে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসি’র, অনড় বিসিবিআইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গঙ্গা চুক্তিতেই কি থেমে যাবে বাংলাদেশ২০২৪ সালে ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়া পানিতে ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে যে ভয়াবহ বন্যা হয়েছে, তা আমাদের চাক্ষুষ অভিজ্ঞতা। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর মতে, এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার।
টি-২০ বিশ্বকাপে ভেন্যু জটিলতা: আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বসছেন আইসিসি চেয়ারম্যানআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে সৃষ্ট জটিলতা নিরসনে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ।
ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতিরাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত, চীন ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতেই বিশ্বকাপ খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবিআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এমন নির্দেশনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিয়েছে বলে দাবি করে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলছে বিসিবি।
ফেলানী হত্যার ১৫ বছর, ঝুলে আছে বিচারওসীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীর নিথর দেহের ছবি নাড়া দিয়েছিল বিশ্ববিবেককে। দেড় দশক পেরিয়ে গেলেও নির্মম সেই হত্যাকাণ্ডের বিচার পায়নি ফেলানীর পরিবার।