স্ট্রিম সংবাদদাতা

ভোটাররা ১৫ বছরের ক্ষুধার্ত, তাদের সামনে দাঁড়িয়ে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এ বিষয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। অতীতে যারা এগুলো করেছেন, তারা কেউ অতি উৎসাহিত হয়ে করেছেন। আবার কেউ অতিউৎসাহীদের সাথে তাল মিলাতে গিয়ে এসব করেছেন। কিন্তু জনগণ যখন জেগে ওঠে তখন কারো তাল জায়গায় থাকে না। তখন সবাই বেতাল হয়ে যায়। আমাদের ভোটাররা ১৫ বছরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সাথে কেউ দাঁড়াইয়া পার পাবেন না। ইনশাআল্লাহ।
তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে নিজ এলাকা সিলেটে এসেছেন ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে স্বাগত জানাতে ভীড় করেন শত শত নেতাকর্মী।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি। আমরা কোনো জোট করব না। আমরা নির্বাচনী সমঝোতা করব। প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে। সেই নীতিতে আমরা আগাচ্ছি। শুধু ইসলামী দল না, ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন, তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোট নিয়ে জামায়াতের অবস্থান পরিস্কার। গণভোট না হলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে। আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনী বাস্তবতা খুঁজে পাক।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে