শাস্তি নয়, বাংলাদেশকে বৈশ্বিক টুর্নামেন্টে আয়োজক করার ঘোষণা আইসিসিরদাবি না মানায় বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও কোনো ধরনের শাস্তি বা জরিমানা করছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উল্টো ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্য একটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশকে স্বাগতিক করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এএফপির প্রতিবেদনবাংলাদেশের নির্বাচন ঘিরে অপতথ্যের বন্যা, নেপথ্যে ‘ভারত’ ও এআইবাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারতের অপতথ্য ও এআই-প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনবাংলাদেশের তরুণরা কেন ভারতবিরোধী হচ্ছেঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে আবার কথা ফুটে উঠেছে। তার নাম ‘গ্রাফিতি’। গ্রাফিতি কখনো ক্রোধ, কখনো ব্যঙ্গাত্মক, কখনো কাব্যিক হয়। এগুলো ২০২৪ সালের জুলাইয়ের জেনজি তরুণদের আন্দোলনের প্রতিধ্বনি। ওই আন্দোলনই ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিতে কতটা বিপদে পড়বে বাংলাদেশবিশ্লেষকরা বলছেন, ভারত- ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়ার বাণিজ্য বাস্তবতায় নতুন সমীকরণ তৈরি করবে। একদিকে এটি ভারতকে ইউরোপের বিশাল বাজারে আরও শক্ত অবস্থান করে দিবে, অন্যদিকে বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর দেশের জন্য বাড়াবে অনিশ্চয়তা।
বাংলাদেশে আর দিল্লির তল্পিবাহক সরকার বসতে পারবে না: নাহিদ ইসলামবাংলাদেশে আর ভারতের কোনো ধরনের আধিপত্যকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে এখানকার জনগণ। দিল্লির কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনোই দিল্লির তল্পিবাহক সরকার বসতে পারবে
বাংলাদেশের পাশে থেকে ভারত-ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুলআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমন সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বাংলাদেশের পাশে থেকে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, জানালেন শাহবাজ শরিফআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তিন প্রতিবেশীর নজরে বাংলাদেশের জাতীয় নির্বাচনআসন্ন নির্বাচনকে ভারত, চীন ও পাকিস্তান ঠিক কীভাবে দেখছে? ভোটের ফলাফল কি সত্যিই তাদের জন্য গুরুত্বপূর্ণ? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কিছু বিষয় খতিয়ে দেখব।
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট: কী ঘটেছে, কেন এই সিদ্ধান্তপাকিস্তান সরকার ঘোষণা করেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে অংশ নিলেও তারা ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ বয়কট করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই দেশের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই ম্যাচ এখন অনিশ্চয়তায় পড়েছে।
ট্রাম্প-মোদি সমঝোতা: ভারতের ওপর মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশযুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি নতুন সমঝোতা হয়েছে। ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তানআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ভারতের বাজেটে বাংলাদেশের বরাদ্দ কমে অর্ধেকভারতের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বরাদ্দে বাংলাদেশের জন্য ঋণ ও অনুদান অর্ধেকে নেমে এসেছে। রোববার (১ ফেব্রুয়ারি) লোকসভায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট উপস্থাপন করেন।
ভারতেও কি কিশোর-কিশোরীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যমএবার ভারতে ১৬ বছরে কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব উঠেছে। দেশটির এক আইনপ্রণেতা কিশোর-কিশোরীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের জন্য সংসদে একটি বিল প্রস্তাব করেছেন।
খালেদা জিয়ার স্মরণে ভারতের সংসদের উভয় কক্ষে শোকপ্রস্তাবভারতের পার্লামেন্টের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব আনার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পার্লামেন্টের উভয় কক্ষ—লোকসভা এবং রাজ্যসভায় এই শোক প্রস্তাব উত্থাপন করা হবে। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্লেব্যাককে বিদায় জানালেন অরিজিৎবলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানের কাজ নেবেন না। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, সংগীত থেকে সরে যাচ্ছেন না। বরং আবার নতুন করে শুরু করতে চান বাঙালি এই গায়ক, ফিরতে চান ভারতীয় শাস্ত্রীয় সংগীতে।
উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫অবতরণের সময় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে তিনিসহ পাঁচজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।
ইইউ-র সঙ্গে ভারতের ‘মাদার অব অল ডিলস’ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে গাড়ি আমদানির শুল্ক কমাচ্ছে ভারত। বিদ্যমান ১১০ শতাংশ শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটি।