কাঁচপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ, গ্যাস লাইনে ত্রুটি থেকে বিস্ফোরণবাসার চুলার গ্যাস লাইনে ত্রুটি থেকে বিস্ফোরণের পর আগুন লাগে বলে ধারণা করছে প্রতিবেশিরা।
শ্রমিক নিহতের ঘটনায় নীলফামারীর ইপিজেডের সব কারখানা বন্ধ, বিলসের নিন্দানীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) শ্রমিক নিহতের ঘটনায় বুধবার দিনভর অচলাবস্থা বিরাজ করেছে। এ দিন সব কারখানা বন্ধ রাখা হয় এবং পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। ফলে নিত্যদিনের জনসমাগমে ভরপুর এলাকা পরিণত হয় জনশূন্য নগরীতে।
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারেসাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাত, ১৪৪ ধারা জারিবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বুধবার গোদাগাড়ী সদরে একই স্থানে কর্মসূচি ঘোষণা করে বিএনপির দুইটি গ্রুপ। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে তাদের মধ্যে টান টান উত্তেজনার পর বিকেল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অবরোধ তুলে নিলো বাকৃবি শিক্ষার্থীরা, হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনআন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম। আর শিক্ষার্থীরা প্রশাসনের আলোচনার প্রস্তাবে রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন। এতে ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ সচল হয়।
নীলফামারী: হাসপাতাল থেকে মরদেহ এনে বিক্ষোভ, ময়নাতদন্ত ছাড়াই দাফননীলফামারীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। এতে নিহত শ্রমিক মো. হাবিব ইসলামের (২১) মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর আত্মীয়-স্বজনরা।
বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশ সদস্য আহত, আটক ৩বিক্ষুব্ধরা ‘বদরমোকামস্থ উকিলপাড়া সমাজের সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে উচ্ছেদের বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।
ছাঁটাই বন্ধের দাবিতে নীলফামারী ইপিজেডে বিক্ষোভ, এক শ্রমিক নিহতনীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নোয়াখালীতে অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরভ্রাম্যমাণ আদালতের অভিযানে নোয়াখালী জিলা স্কুলের সামনের সড়কের পাশে অবৈধভাবে রাখা গাড়ি ডাম্পিং করায় হামলা চালায় গাড়ির মালিক ও চালকরা। পরে খবর পেয়ে ঘটনা স্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল।
বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, বের হলেন উপাচার্যময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন এলাকায় এ হামলা হয়।
রাতে নিরাপত্তাহীন বোধ করছেন চবি শিক্ষার্থীরানিরাপত্তাহীনতার কারণে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা অনেক শিক্ষার্থী হলে অবস্থান নিয়েছেন। তবে আগামীতে অনাবাসিক ও গেট এলাকার খাবার ওপর নির্ভরশীল হলের শিক্ষার্থীদের কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
চবিতে বারবার ‘স্থানীয় বনাম শিক্ষার্থী’ সংঘাত: মাইকে ঘোষণা দিয়ে হামলাশিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কিছু প্রভাবশালী গোষ্ঠী নিয়মিতভাবে ক্যাম্পাসকেন্দ্রিক ব্যবসা ও আধিপত্যের স্বার্থে এমন সংঘাত ঘটায়। দোকান দখল, যাতায়াতের নিয়ন্ত্রণ ও আবাসিক হোস্টেলের পাশে দোকানপাটকে কেন্দ্র করেই বেশির ভাগ সংঘর্ষ ঘটে।
ভয়াবহ বন্যার এক বছরফেনী জুড়ে এখনো ক্ষত চিহ্ন, ক্ষতি সংস্কারে প্রাপ্তি ১০ শতাংশফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছর পেরিয়েছে চলতি আগস্টে। এরপর যথাযথ পুনর্বাসন ও সংস্কার করা হয়নি। এখনো জেলা জুড়ে রয়ে গেছে তার ক্ষত চিহ্ন। এরই মধ্যে চলতি বছরের বন্যার আঘাতে নাজেহাল হয়েছেন আগের ক্ষতিগ্রস্ত তিনটি উপজেলার বাসিন্দারা।
অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা: ডা. আবদুল্লাহ তাহেরডা. তাহের বলেন, ‘একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এর মধ্যে জুলাই চার্টারকে (সনদ) আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হবে।’
সিজারের সময় পেটে এক ফুট গজ রেখেই সেলাই, সাত মাস পর অপসারণসাত মাস ব্যথার চিকিৎসা করতে গিয়ে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় ফেনীর সিভিল সার্জন ও ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তারা।
সিলেটে পুকুরে মিলল দেড় লাখ ফুট ‘সাদা পাথর’সিলেটের সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার ৫টি পুকুরে অভিযান চালানো হয়। এতে গোপনে মজুদ করে রাখা প্রায় দেড় লাখ ঘন ফুট সাদা পাথর উদ্ধারের পর জব্দ করা হয়।
রামেকে ১৭ কোটি টাকার ওষুধ এনে দিলেন তরুণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ানরামেক অধ্যক্ষ বলেছেন, শিক্ষকেরা অনেক সময় বিদেশ থেকে ফান্ড এনেছেন। তবে কোনো শিক্ষার্থী আনতে পারেননি। শীর্ষ শ্রেয়াণ সেটা করে দেখিয়েছে।