কাঁচপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ, গ্যাস লাইনে ত্রুটি থেকে বিস্ফোরণ
বাড়িটির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্না করার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের আর্ত-চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়।
স্ট্রিম সংবাদদাতানারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ কাঁচপুরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে লাগা আগুনে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাসার চুলার গ্যাস লাইনে ত্রুটি থেকে বিস্ফোরণের পর আগুন লাগে বলে ধারণা করছে প্রতিবেশিরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জেলার সোনারগাঁও থানার কাঁচপুর বিসিক শিল্প এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তাঁর স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাঁদের তিন মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬)।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী সবিনয় দাস। তিনি জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্না করার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের আর্ত-চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। এর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে বার্ন ইনস্টিটিউটের মানব-বাচা দম্পতির সঙ্গে থাকা একজন চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাতপাতালের ভর্তি তিন শিশুর মধ্যে মুন্নির শরীরের ২৮ শতাংশ, তিন্নির ২২ শতাংশ, মৌরির ৩৬ শতাংশ পুড়ে গেছে। তাদের বাবা মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ এবং মা বাচা চৌধুরী ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। কীভাবে কি হলো, খুঁজে বের করতে কাজ চলছে।’
.png)




-2269a6-256x144.webp)

