জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

৫০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন দপ্তর পেলেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে ২৫ ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। বিএনপির মিডিয়া সেলের পেজে দপ্তরের এসব তথ্য দেওয়া হয়েছে।

বিএ‌নপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা, সালাহউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধবিষয়ক, ডা. এজেডএম জাহিদ হোসেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম, মিজানুর রহমান মিনু ভূমি, নিতাই রায় চৌধুরী সংস্কৃতিবিষয়ক, খন্দকার আবদুল মুক্তাদীর বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান, আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মো. আসাদুজ্জামান আইন, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক, আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা, সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ফকির মাহবুব আনাম স্বপন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, টেকনোক্র্যাট কোটায় আসা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্র এবং মোহাম্মদ আমিন উর রশীদকে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তরে

এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ, শরিফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি, ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম, হাবিবুর রশীদ হাবিব সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, রাজিব আহসান নৌপরিবহন, আজিজুল বারী হেলাল জনপ্রশাসন, মীর শাহে আলাম স্থানীয় সরকার, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ, ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু, সমাজকল্যাণ, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু, ধর্ম, আইন, বিচার ও সংসদ, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার, এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আহমেদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি, টেকনোক্র্যাট কোটায় আমিনুল হক যুব ও ক্রীড়া এবং বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী ববি হাজ্জাজকে শিক্ষা এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে অর্থ ও পরিকল্পনা এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত