স্মৃতিসৌধের বাগানে ফুলগাছ রোপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্ট্রিম সংবাদদাতাসাভার (ঢাকা)

ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি ’পারিজাত’ প্রজাতির একটি ফুলগাছ রোপন করেন।
জাতীয় স্মৃতিসৌধের মূল সৌধের পূর্ব দিকে বাগান রয়েছে। আগত বিশেষ অতিথিদের স্মৃতি স্মারক হিসেবে বাগানে গাছ রোপন করা হয়। সাধারণত অতিথিরা নিজ হাতে গাছ রোপন করে থাকেন।
এর আগে শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদসহ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরাও গাছ রোপন করেছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বাগানে গাছ রোপন করেছেন।
.png)






