সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে গ্রাহকেরা তুললেন ৫৮১ কোটি টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২০
সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো। সংগৃহীত ছবি
সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো। সংগৃহীত ছবি

আমানত উত্তোলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা তুলেছেন ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক। সব মিলিয়ে প্রথম দুই দিনে ১৩ হাজার ৪২৮ জন আমানতকারী ব্যাংকটি থেকে মোট ৫৮১ কোটি টাকা তুলতে পেরেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হয়। প্রথম দিন ৫ হাজার ৫৩২ জন গ্রাহক তোলেন ২৫৪ কোটি টাকা।

গ্রাহকদের নগদ অর্থ দেওয়ার পাশাপাশি অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও চালু করা হয়েছে, যা ব্যাংকটির কার্যক্রমে গতি সঞ্চার করেছে।

গত ১ থেকে ৬ সেপ্টেম্বর গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু হয়। এ সময়ে ৭৪ হাজার গ্রাহক ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন জমা দেন। গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে টাকা ফেরত দেওয়া নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ব্যাংকটিকে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে। ফলে আবেদনকারী গ্রাহকদের টাকা না নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে না।

সারা দেশে একীভূত হওয়া পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংকের মোট ৭৬১টি শাখা রয়েছে। ব্যাংকগুলোর শতভাগ শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে সম্পূর্ণ মালিকানা সরকারের অধীনে নেওয়া হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত