রাজশাহীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৬
স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

রাজশাহীর তানোরে নিজ ঘর থেকে হাসিনা খাতুন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

সোমবার (৭ সেপ্টেম্বর) তানোর উপজেলার দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মেয়েকে হত্যার অভিযোগ তুলে হাসিনার বাবা মতিউর রহমান বলেন, ‘মামলা করার জন্য আমরা থানায় গিয়েছিলাম। পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত মিললে মামলা নেওয়ার কথা জানিয়েছে। অন্যথায় আমরা আদালতে হত্যা মামলা দায়ের করব।’

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সুরতহালের সময় মরদেহে পুরোনো আঘাত দেখা গেলেও নতুন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ তানোরের পিঁপড়া কালনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে জানার জন্য রামেকে ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত