এভাবে চললে বিএনপির ক্ষমতায় থাকা কঠিন হবে: সারজিস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১২
পটুয়াখালী এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় কথা বলছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
পটুয়াখালী এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় কথা বলছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

এভাবে চলতে থাকলে বিএনপির পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের মল্লিকা পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিএনপির সব অন্যায়ের প্রতিবাদ করব। চাঁদাবাজি করলে চাঁদাবাজ বলব। বিএনপিকে লাগাম টেনে ধরতে হবে। ভোটের সমঝোতার জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তা করলে তা হিতে বিপরীত হবে।’

দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বিএনপিকে সহযোগিতা করতে চায় এনসিপি। তবে তাঁর অভিযোগ, উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

আজমেরী হক বাঁধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁকে সরকারিভাবে আইনগত সহায়তা দেওয়ার পাশাপাশি অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

২০২৪ সালে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন সারজিস। আওয়ামী লীগকে ‘ক্লোজড চ্যাপ্টার’ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে তাদের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত