শাহজালালে কাপড়ের আড়ালে আনা ১,৬৫৫ মোবাইল ফোন জব্দ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আটককৃত মোবাইল ফোন। ছবি: সংগৃহীত
আটককৃত মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা মোবাইল ফোনের একটি বড় চালান আটক করা হয়েছে। কাপড়ের রোলের আড়ালে আনা ১ হাজার ৬৫৫টি ফোনের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট সার্কেলের অভিযানে এই জালিয়াতি ধরা পড়ে। চালানটি থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নামে আনা হয়েছে। এর আমদানি ঘোষণায় পণ্যের প্রকৃতি হিসেবে নিট ফ্যাব্রিকসের রোল উল্লেখ ছিল।

২০টি প্যাকেজে চালানটি আনা হয়েছে। গত ৩১ আগস্ট হংকং থেকে একটি ফ্লাইটে করে চালানটি ঢাকায় পৌঁছায়। এর ফ্রেইট ফরোয়ার্ডার হিসেবে ছিল এফ এফ কার্গো সার্ভিস।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত মোবাইলগুলোর মডেল, আইএমইআই নম্বর, নতুন নাকি ব্যবহৃত এবং প্রকৃত বাজারমূল্য যাচাই করে প্রযোজ্য শুল্ক-কর নিরূপণের কাজ চলছে। এরপরই এই রাজস্ব ফাঁকির পূর্ণাঙ্গ হিসাব নিশ্চিত হওয়া যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত