যশোরের পাঁচ আসনে জামায়াত, একটিতে জয় বিএনপি প্রার্থীরবেসরকারি ফলাফলে যশোরে ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুধু সদর আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী।
কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে: জামায়াত আমিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণায় কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নির্বাচনের ফল যা-ই হোক না কেন, ইতিবাচক রাজনীতির চর্চা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
মৌলভীবাজারে চার আসনেই বিএনপির জয়বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ি) নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন।
অতীতের তুলনায় ভালো নির্বাচন হয়েছে: সিইসিনির্বাচন কমিশন লুকোচুরিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে পারফেক্ট বলব না। তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।
ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে বিএনপি নেতার থাপ্পড়রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর করেছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সরাসরি / সংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪ শতাংশ: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৬২ আসনে জয় পেয়েছে। তাদের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী হয়েছেন।
নওগাঁর ৬টি আসনের পাঁচটিতে এগিয়ে বিএনপিনওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ৫টিতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাওয়া ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
১১ দলীয় জোট প্রার্থীর কাছে হারলেন জমিয়ত সভাপতি উবায়দুল্লাহ ফারুকসিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
নির্বাচন সুষ্ঠু, ফল যাই হোক মেনে নেবে জামায়াত: আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বড় কোনো সমস্যা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেউ না মানলেও জামায়াত ফলাফল মেনে নেবে। সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১১টায় সংবাদ স
ঝিনাইদহ-১: বিজয়ী ধানের শীষের আসাদুজ্জামানঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির মো. আসাদুজ্জামান। ধানের শীষের এই প্রার্থী মোট ১১৭ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ২১।
ভোটের আগে অভিযোগের ছড়াছড়িবিএনপির ১২৭ অভিযোগ, লাইলাতুল গুজব বলল জামায়াতজামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনাবেচা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট, হিন্দু ভোটারদের হুমকিসহ নানা বিষয়ে ১২৭ অভিযোগ এনেছে বিএনপি।
ভোলায় ভোটের তর্কে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি আসনে ভোট শুরুর আগেই বয়কট মোস্তফারখাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরুর আগেই বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি।
ঝিনাইদহে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দে প্রিসাইডিং অফিসার প্রত্যাহারঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টের সই করা ২৩টি ফলাফল শিট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই আসনের সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।
সাতক্ষীরায় বিএনপি নেতার সঙ্গে বৈঠক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহারনির্বাচনের দায়িত্বে এসে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআইকে) প্রত্যাহার করা হয়েছে।
সরেজমিন: প্রস্তুত ভোটকেন্দ্র, নিরাপত্তায় জোরকয়েক ঘণ্টা পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কেন্দ্রগুলোতে ব্যালট, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে গেছে সন্ধ্যার আগেই। রাতে চলছিল শেষ মুহূর্তের ছোটখাটো কাজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন কেন্দ্রের ভেতর ও বাইরে।
ঢাকা-৬ আসনপোলিং এজেন্টদের মারধর ও ৩ কর্মীকে কারাদণ্ডের অভিযোগ জামায়াতেরনিজেদের ৫ জন পোলিং এজেন্টকে মারধর এবং পৃথক ঘটনায় শুনানি ছাড়া ৩ কর্মীকে কারাদণ্ড দেওয়ার অভিযোগ করেছে ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান।