স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর করেছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদকও ছিলেন।
হাবিবাকে মারধরের ভিডিও ফুটেজে দেখা যায়, দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ এক ব্যক্তি হাবিবাকে সজোরে থাপ্পড় দেন। তিনি কোনোমতে সামলে উঠে দাঁড়ালে ফের চড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করেন। আর ওই ব্যক্তিকে দূরে সরিয়ে নিয়ে যান আরেকজন।
স্থানীয়রা জানান, হাবিবাকে মারধর করেন রজব আলী। তিনি পবার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। পরে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নিশ্চিত করেন রজব আলী তাদের দলের নেতা।
এদিকে ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিবা। তখন তিনি জানান, ভোট কেন্দ্রের সামনে এসে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছিলেন; ভোটও চান। ওই সময় রজব আলী এসে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তাকে একাধিকবার চড় মারা হয়। মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে।
এরপর বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়।
হাবিবার প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর গায়ে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। প্রিসাইডিং অফিসারকে জানানো হলেও তিনি ভোটকেন্দ্রের বাইরের ঘটনা বলে দায় এড়িয়ে গেছেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে। আমরা এই ঘটনার বিচার চাই।
ঘটনার পর অভিযুক্ত বিএনপি নেতা রজব আলীকে পাওয়া যায়নি। সেখানে থাকা বিএনপি নেতাকর্মীদের কেউ রজব আলীর ফোন নম্বরও দিতে চাননি।
অবশ্য কেন্দ্রের সামনে থাকা হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জানান, রজব আলী তাদের দলের নেতা। কিন্তু ওই ঘটনায় কারা জড়িত তিনি জানেন না।
রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, কেন্দ্রের সামনে ভোট চাওয়া নিয়ে এক প্রার্থীর সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে বলে শুনেছি। কিন্তু মারধরের ঘটনা জানা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে