জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ঝিনাইদহ-১: বিজয়ী ধানের শীষের আসাদুজ্জামান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩০
বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির মো. আসাদুজ্জামান। ধানের শীষের এই প্রার্থী মোট ১১৭ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ২১।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই আসনে শান্তিপূর্ণ ভোট হয়। বিএনপি-জামায়াতের প্রার্থী ছাড়াও নির্বাচনে অংশ নেন জাতীয় পার্টির মনিকা আলম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতিয়ার রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সহিদুল এনাম পল্লব মিয়া।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত