স্ট্রিম সংবাদদাতা

বেসরকারি ফলাফলে যশোরে ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুধু সদর আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী।
যশোর-১ (শার্শা উপজেলা) আসনে ১০২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের মাওলানা আজিজুর রহমান পেয়েছেন পোস্টালসহ ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট।
যশোর-২ (চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলা) আসনে ১৭৫ কেন্দ্রেই বেসরকারি ফল পাওয়া গেছে। এতে দাঁড়িপাল্লার প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।
যশোর-৩ (বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা) আসনে কেন্দ্রের সংখ্যা ১৯০টি। সবগুলো কেন্দ্রেরই বেসরকারি ফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ১ লাখ ৯৯ হাজার ৬৪৭ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের ১ লাখ ৮৪ হাজার ৪৫৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বেসরকারি ফলে জামায়াতের প্রার্থী গোলাম রছুল পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ফারাজীর ভোটের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ১৭২।
যশোর-৫ (মনিরামপুর উপজেলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট। এখানে বিএনপি ‘বিদ্রোহী’ শহিদ ইকবাল কলস প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট। ধানের শীষের প্রার্থী রশিদ আহমদ ৫৫ হাজার ৪১৯ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। এই আসনে কেন্দ্রের সংখ্যা ১২৮টি।
যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনে ৮১ কেন্দ্রেরই বেসরকারি ফল পাওয়া গেছে। এতে জামায়াতের প্রার্থী মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে জয় পেয়েছেন। বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে