জামায়াত ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক দলের নেতারা। ছবি: সংগৃহীত
নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক দলের নেতারা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্ধশতাধিক নেতাকর্মী শ্রমিক দলে যোগ দিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাটকেলঘাটা যুবদল কার্যালয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক দলের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ভার্চুয়ালি বক্তব্য দেন।

তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠন এবং উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি।’

তালা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।

যোগদানকারীদের মধ্যে আছেন- আব্দুল মালেক, কাসেম, রফিকুল, লতিফ, জহুরুল, আশরাফুল, তরিকুল, সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, ছমেদ, কালাম, আজহার, মানিক, লিটন, শফিকুল, জাহাঙ্গীর, মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, সহিদুল, শেখ লিটন, আকিজ, আসাদুল ইসলাম, ইসমাইল, রবিউল, মহসিন, মহিদুল, অজিয়ার, তারিক, সিরাজ, বজলু, আব্দুল, ফারুক,আলী, রাজ্জাক, জামাল, শেখ পল্টু, আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন, শেখ রিয়াজ, আতিয়ার, লিটন, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত