কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাজুর জানাজায় ক্রিকেটার মুস্তাফিজসহ কয়েকশ মানুষকলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ। ২২ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডসাজুর মরদেহ ফিরল দেশে, রেবতীর শেষকৃত্য কলকাতায়ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। এছাড়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের রেবতী সরকারের শেষকৃত্য গতকাল কলকাতায় সম্পন্ন হয়েছে।২২ আগস্ট ২০২৬
ভাঙন-সংস্কার চক্রে সাতক্ষীরা উপকূল বেড়িবাঁধবছরজুড়ে সংস্কারের পরও সাতক্ষীরার ৬৮৩ কিলোমিটারের বেড়িবাঁধ নিয়ে শঙ্কা কাটছে না। নদীর জোয়ার-ভাটা, প্রবল স্রোত ও প্রাকৃতিক দুর্যোগে বাঁধটির কোথাও ধস, ফাটল ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। ২১ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে আগুনচিকিৎসা শেষে ফেরার কথা ছিল সাজুর, রাতে এল মৃত্যুর খবরকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর বড় ভাই সাহেব আলী সরদার বলেন, ‘চিকিৎসা শেষে কলকাতার একটি হোটেলে ছিল সাজু। তার ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। হঠাৎ জানতে পারি, ওই হোটেলে আগুন লেগেছে। এক আত্মীয়ের মাধ্যমে নিশ্চিত হই, আমার ভাই মারা গেছে। ভাইয়ের সেই ফেরাটা আর হলো না।’২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলা, দুটি অবিস্ফোরিত উদ্ধারসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। সেখানে দুটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় এই ঘটনা ঘটে।১৬ আগস্ট ২০২৬
চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।১৫ আগস্ট ২০২৬
১২ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেনি কেউসাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল চারজন পরীক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষক আছেন ১২ জন। তবে ওই চারজনের কেউই পাস করতে পারেনি।১২ আগস্ট ২০২৬
সাতক্ষীরামাছের ঘেরের আইলে সবজিতে সম্ভাবনাসাতক্ষীরায় মাছের ঘেরের আইলে সবজি চাষ বাড়ছে। চলতি মৌসুমে ৮৭৫ হেক্টর ঘেরের আইলে প্রায় ১৬ হাজার ৬২৫ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্য রয়েছে। মাছের পাশাপাশি সবজি চাষে বাড়ছে কৃষকের আয়। তবে উৎপাদিত সবজির ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকের।১১ আগস্ট ২০২৬
৮২২ কোটির সড়কে কাদা-গর্তে দুর্ভোগসংস্কারের নামে মাসের পর মাস খুঁড়ে রাখা হয়েছে সড়ক। কোথাও গর্ত, কোথাও হাঁটুসমান কাদা-পানি। বৃষ্টি হলেই বেড়ে যায় দুর্ভোগ। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে গর্তে আটকে যাচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। ৮২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চললেও সাতক্ষীরা–ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ও কালিগঞ্জ অংশে দুর্ভোগের শেষ নেই।০৮ আগস্ট ২০২৬
নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা যুবদল নেতাসাতক্ষীরার শ্যামনগরে যুবদল নেতা আব্দুল মান্নানকে (৪৫) এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এই ঘটনা ঘটে।০৭ আগস্ট ২০২৬
মঞ্চে না ডাকায় চলে গেলেন বিএনপি ও জামায়াত নেতারাসাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মঞ্চে না ডাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন বিএনপি ও জামায়াত নেতারা।০৫ আগস্ট ২০২৬