সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলা, দুটি অবিস্ফোরিত উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩: ৩৮
সাতক্ষীরার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার। স্ট্রিম গ্রাফিকস
সাতক্ষীরার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার। স্ট্রিম গ্রাফিকস

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। সেখানে দুটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে বলে দাবি করা হলেও তার নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি বিএনপি নেতারা।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী জানান, রাতের কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, রোববার (১৬ আগস্ট) কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার দুটি বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। বোমার উৎস ও হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত