ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছেন যারাজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।
সূত্রাপুরে টাকা বিতরণের প্রস্তুতির অভিযোগে জামায়াত-কর্মী আটকরাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাঁকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)।
ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টের সইকৃত ২৩টি রেজাল্ট শিট উদ্ধারঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের সইকৃত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে।
যাচাই শেষে ১৫ লাখ টাকাসহ আটক এ্যানির এজেন্ট মুক্তলক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়িতে ১৫ লাখ টাকা পাওয়া যায়। পরে যাচাই-বাছাই শেষে টাকাসহ ওই নেতাকে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পল্লবীতে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কারপল্লবীতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দুই এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‘গণতন্ত্রের’ মৃত্যু থেকে জুলাই গণ-অভ্যুত্থান : বাংলাদেশের নির্বাচননামাআর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের কার্যক্রম শেষে দেশ নতুন নির্বাচনের দোরগোড়ায়।
ইসিতে জামায়াতের বিরুদ্ধে ‘ভোট কেনাবেচা’র অভিযোগ বিএনপিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ভোট ‘কেনাবেচা’ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিএনপি। বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে ‘টাকা ছড়িয়ে ভোট কেনার’ একাধিক ভিডিও ও তথ্য প্রমাণ নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে দলটি।
মৌলভীবাজারে অতি ঝুঁকিপূর্ণ ৮০ কেন্দ্র, র্যাবের বাড়তি নজরদারিআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৮৩টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান।
নির্বাচনে অন্তত ৬০ শতাংশ ভোট পড়বে: মাহবুব উল্লাহত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারের নির্বাচনে ৬০ শতাংশের কম ভোট পড়ার কোনো কারণ নেই।
গুজব-অপপ্রচারে কান না দিয়ে ভোট দেওয়ার আহ্বান ইসিরজাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগ-মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
চট্টগ্রামে ১১৪ প্রার্থীর ১০৯ জনেরই নেই সংসদের অভিজ্ঞতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপি মনোনীত তরুণ প্রার্থী সাঈদ আল নোমান। রাজনৈতিক পরিবারের সন্তান এই তরুণের বাবা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগরাজশাহীর চারঘাট উপজেলায় দিন-দুপুরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম বিরাজ আলী (৪৭)। চারঘাটের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তিনি।
বিএনপিকে সমর্থনের খবরে আলেম-ওলামাদের কৃতজ্ঞতা তারেক রহমানেরদেশের ‘সব ঘরানার’ শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছে বলে দাবি করেছে দলটি। বিএনপিকে সমর্থন দেওয়ায় আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেনআগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন তা জানিয়েছে দলটি।
পকেটে টান: ভোট দিতে যাচ্ছেন না শিল্প এলাকার লাখো ভোটারনির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সারা দেশে যখন সাজ সাজ রব, তখন সাভার ও আশুলিয়ার শ্রমিক কলোনিগুলোতে চোখে পড়ছে এক ধরনের নিস্তব্ধতা। দেশের অর্থনীতির ‘পাওয়ার হাউস’ হিসেবে পরিচিত এই শিল্পাঞ্চলে বসবাসকারী কয়েক লাখ ভোটার এখনো গ্রামে যাননি।
নাটোরে ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার লেনদেন নিষ্পত্তিতে স্থগিতাদেশনাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার ৪ কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক।
বাঞ্ছারামপুরে ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জড়ো করছে জামায়াত, অভিযোগ সাকিরভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করতে বাঞ্ছারামপুরের বিভিন্ন জায়গায় জামায়াত বাঁশের লাঠি জড়ো করছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।