স্ট্রিম সংবাদদাতা

নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার ৪ কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক। এই মোটা অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার চেষ্টা অভিযোগ করেছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ ঘটনায় উল্লিখিত টাকা ছাড় সংক্রান্ত লেনদেন বন্ধের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছিলেন ধানের শীষের এই প্রার্থী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নাটোর শহরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন দুলু। তবে রাতেই এ বিষয়ে নিষ্পত্তি আদেশ স্থগিত করে ব্যাংকের প্রধান কর্তৃপক্ষ।
বিএনপি প্রার্থী দুলুর অভিযোগ করেছিলেন, ‘সম্প্রতি নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ঢাকাস্থ ইসলামী ব্যাংকের একটি শাখার একটি অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ কোটি টাকা পাঠানো হয়েছে। অতীতে সোনালী ব্যাংকের ওই শাখায় এ ধরনের লেনদেনের নজির নেই। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই টাকা ভোট কেনাবেচায় ব্যবহৃত হতে পারে।’
দুলু বলেন, ‘এ ঘটনাটি স্বাভাবিক নয়। কেননা ভোট আসন্ন। এ টাকা ভোট কেনার মতো গুরুতর অপরাধে ব্যয় হওয়ার সম্ভাবনা ছিল।’
অভিযোগ অস্বীকার করে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি মো. রেজাউল করিম বলেন, ‘ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই এটিএম বুথে পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে এই ফান্ড আনা হয়েছে। ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা, দৈনন্দিন গড় লেনদেনসহ আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে ৪ কোটি টাকা লেনদেন আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। একে সন্দেহজনক ভাবার কোনো কারণ নেই।’
এদিকে, একজন প্রার্থী কর্তৃক অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা সন্ধ্যায় বলেছিলেন সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার। লেনদেন নিষ্পত্তি স্থগিতাদেশের পর তিনি বলেন, ‘টানা কয়েকদিনের ছুটিতে বিভিন্ন ব্যাংকের বুথভিত্তিক লেনদেনের জন্য প্রয়োজনীয় তারল্য সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য একটি ব্যাংকের অনুকূলে বিপুল পরিমাণ অর্থ ছাড়ের কার্যক্রম ব্যাংক কর্তৃপক্ষ স্থগিত করেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে