স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরুর আগেই বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। এই নির্বাচনে খাগড়াছড়ি আসনে মোস্তফাসহ মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁঞা, জামায়াতে ইসলামী এয়াকুব আলী ও স্বতন্ত্র সমীরণ দেওয়ান।
হারিকেন প্রতীকের প্রার্থী মোস্তফা স্ট্রিমকে জানান, প্রার্থিতা ঘোষণার পর থেকে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যান চেয়ে আবেদন করলেও তা পূরণ করা হয়নি। তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বিকার নির্বাচন কমিশন। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়েছেন। এখন তারা বিভিন্ন কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। জেলার ১৮৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। এজন্য আমি হারিকেন প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে