স্ট্রিম সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বোরহাউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে ভোলা-২ আসন। এখানে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ধানের শীষ নিয়ে হাফিজ ইব্রাহিম ও দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর নেতা ফজলুল করিমের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভোট দিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন মো. ইব্রাহিম। বাড়িতে প্রতিপক্ষের সঙ্গে ভোট দেওয়া নিয়ে তাঁর কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে আবারও তর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধানের শীষের সমর্থক নুর ইসলামের ছেলে কিবা দা নিয়ে দাঁড়িপাল্লার কর্মী মুস্তাফিজের ছেলে হাসানের দিকে তেড়ে যান। হাসান ঘর থেকে দা নিয়ে কিবাকে কুপিয়ে জখম করেন। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত পাঁচজনের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বোরহানউদ্দিন থানার পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা। বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে