স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টের সই করা ২৩টি ফলাফল শিট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই আসনের সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।
তিনি বলেন, ফলাফল শিটে সইয়ের ঘটনায় সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর জায়গায় শহীদ নুর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সামছুজ্জামান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন বদ্ধপরিকর।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই ভোটকেন্দ্র থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টের সই করা ফলাফল শিট জব্দ করা হয়। এতে ধানের শীষের পক্ষে জিল্লুর রহমান ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট ওমর ফারুকের সই রয়েছে।
এই আসনে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে রাশেদ খাঁন ও দাঁড়িপাল্লা নিয়ে লড়ছেন জামায়াতে ইসলামীর নেতা আবু তালিব। তাদের বাইরে কাপ-পিরিচ প্রতীকে বিএনপির বিদ্রোহী হিসেবে সাইফুল ইসলাম ফিরোজসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘটনাটি জানাজানির পর ভোটকেন্দ্র পরিদর্শন করেন সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ছাড়াও সেনাবাহিনী, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, কেন্দ্রে এসে ২৩টি ফলাফল শিট জব্দ করে ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন ফলাফল শিট তৈরি করার জন্য বলা হয়েছে। তিনি বলেন, ভোট গণনা শেষে এজেন্টরা ফলাফল শিটে সই করবেন– এটাই নিয়ম। কিন্তু সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা আগেই সই করিয়ে নিয়ম ভেঙেছেন।
স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট জিল্লুর রহমান এলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা তাঁর সই নেন। পরে দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট ওমর ফারুক এলে সাতটি ফলাফল শিটে তাঁর সই নেওয়া হয়। বাইরে এসে জিল্লুর রহমান ফাঁকা ফলাফল শিটে সই করেছেন– এমন দাবি করার পরই ছড়িয়ে পড়ে এবং সমালোচনা শুরু হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে