জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

১১ দলীয় জোট প্রার্থীর কাছে হারলেন জমিয়ত সভাপতি উবায়দুল্লাহ ফারুক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৪০
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। স্ট্রিম ছবি

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী হিসেবে খেজুরগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ১৫৮টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি)। তবে পোস্টাল ব্যালটের হিসাব এখনো চূড়ান্ত না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, জকিগঞ্জ উপজেলায় ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক পেয়েছে ৪৪ হাজার ১৮১ ভোট। এই উপজেলায় ‘খেজুরগাছ’ প্রতীক পেয়েছে ২০ হাজার ৬৬০ ভোট। অন্যদিকে, কানাইঘাট উপজেলায় উবায়দুল্লাহ ফারুক এগিয়ে থাকলেও সামগ্রিক ফলে পিছিয়ে পড়েন। কানাইঘাটে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯২৪ ভোট এবং মুফতি আবুল হাসান পেয়েছেন ৩১ হাজার ৬৩৩ ভোট।

দুই উপজেলার মোট ফলে মুফতি আবুল হাসান ৭৫ হাজার ৮১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। ৬ হাজার ২৩০ ভোটের ব্যবধানে জমিয়ত সভাপতি পরাজয় বরণ করেন।

বেসরকারি ফলাফল প্রকাশের পর ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থকদের বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস করতে দেখা গেছে। তবে সবাই এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত