‘সবাই মিলে সুন্দর নির্বাচন করব’, বিজিবির নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে এসে সিইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
লটারিতে ৬৪ জেলায় এসপি পদায়ন করল সরকারদেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। এসব এসপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।
‘রাজনৈতিক সংশ্লিষ্ট কাউকে মাঠ পর্যায়ে নিয়োগ দেবেন না’, দেশীয় পর্যবেক্ষণ সংস্থাকে সিইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে নিয়োগকৃত দেশীয় পর্যবেক্ষণ সংস্থাগুলোকে নির্বাচন কমিশনের সহযোগী সুপারভাইজার সংস্থা হিসেবে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তফসিল কবে, জানা যাবে এ সপ্তাহেইত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সেই তারিখটি এই সপ্তাহেই জানিয়ে দেওয়া হবে বলে ইসি নিশ্চিত করেছে।
প্রার্থীদের মোটরসাইকেল র্যালি নিষিদ্ধ করল জামায়াতনির্বাচনী প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে জামায়াতে ইসলামী। এখন থেকে আর মোটরসাইকেল শোভাযাত্রা করতে পারবেন না দলটির কোনো প্রার্থীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের এ-সংক্রান্ত নির্দেশনা সারাদেশের শাখাগুলোতে পাঠানো হয়েছে।
নিজ দলীয় প্রতীকেই হচ্ছে ভোট, সিদ্ধান্ত বদলাবে না ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে প্রার্থীদের। এই বিধান রেখে সংশোধন করা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আর পরিবর্তনের আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এনসিপিতে চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার, চলবে দুই দিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাক্ষাৎকার পর্বটি আজ রোববার (২৩ নভেম্বর) শুরু হয়েছে এবং চলবে আগামীকাল পর্যন্ত।
ভোটকেন্দ্রের কর্মকর্তা কারা, প্রিসাইডিং-রিটার্নিং অফিসারের কাজ কী২০১৪, ২০১৮ ও ২০২৪-এর বিতর্কিত অভিজ্ঞতার পর মানুষের মনে নতুন আশার আলো—এবার কি ফেরত আসবে বিশ্বাসযোগ্য নির্বাচন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে নির্বাচনের মাঠে দাঁড়ানো হাজারো কর্মকর্তার কর্মতৎপরতায়। প্রিজাইডিং অফিসার, পোলিং টিম ও রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা থেকেই নির্ধারিত হবে গণতন্ত্রের পরবর্তী অধ্যায়।
স্ট্রিম এক্সপ্লেইনার /পোস্টাল ভোট কী, কেন গুরুত্বপূর্ণ, কীভাবে গণনা হয়নির্বাচনে অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশন গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ চালু করেছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে এই অ্যাপের মাধ্যমে ১৪০টি দেশের প্রবাসীরা অনলাইনে ডাকযোগে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে লক্ষ্য করে এই...
বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপের চতুর্থ দিনে আজ বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসির সঙ্গে সংলাপ: ১৯ নভেম্বর সকালে জামায়াত-এনসিপি, বিকেলে বিএনপিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজনৈতিক দলগুলো না চাইলে সুন্দর নির্বাচন সম্ভব নয়: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিক না কেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
ইসির সংলাপে গণভোট ও দলীয় প্রতীক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, প্রচারে সমান সুযোগ চায় দলগুলোআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের দ্বিতীয় দিনে গণভোট ও জোটের প্রতীক ব্যবহারের মতো বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দলগুলো। একই সঙ্গে, সব দলের জন্য নির্বাচনী প্রচারে সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। দেশের ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ বিভিন্ন ইউনিটে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
হঠাৎ বাংলাদেশে প্রতিবেশী তিন রাষ্ট্রের প্রভাবশালী ইসলামপন্থী নেতারাতিন প্রতিবেশী দেশের ধর্মীয় নেতাদের বাংলাদেশে আগমণের নেপথ্যে কী? আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশে এসেছেন ভারত, পাকিস্তান ও নেপালের প্রভাবশালী কিছু ধর্মীয় নেতা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশে অংশ নিতে আসা এসব নেতাদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে
গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’, কার জয়ে কী ঘটবেবাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটটি হলো ‘জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর অনুমোদন বিষয়ে একটি গণভোট।
তারেক রহমানের নিরাপত্তা চাইলেন অস্ট্রেলীয় এমপি আবেগাল বয়েডবাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেল বয়েড।