৩০০ আসনে প্রার্থী দিতে যাচ্ছে গণঅধিকার পরিষদজাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোট গঠনের আলোচনার মধ্যেই উচ্চ উচ্চকক্ষে নিজেদের প্রতিনিধিত্ব রাখতে আগামী সংসদের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।
এনসিপির মনোনয়ন ফরম তোলার সময় বাড়ল ২০ নভেম্বর পর্যন্তত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ফরম নেওয়া যাবে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানান।
২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগীয় কমিশনারত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসন সাজাতে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথমে ৯ জেলায়, পরে আরেকটি প্রজ্ঞাপনে ১৪ জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অনভিজ্ঞতার বিতর্কে ১০ ডিসিজাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনে রদবদল অনেকটাই অবধারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। চলতি সপ্তাহের শুরুতে ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে ১০ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
জুলাই সনদের বাস্তবায়ন: ঐকমত্যহীন রাজনীতির বন্দিত্বে বাংলাদেশবাংলাদেশ এখন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে। অথচ গণঅভ্যুত্থানের পর যে গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় জাতি উল্লসিত হয়েছিল, সেই আশাই এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। জুলাই জাতীয় সনদ—যে দলিল একসময় নতুন রাজনৈতিক চুক্তির প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল—আজ তা-ই হয়ে উঠেছে দেশের রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক সংলাপ: ইসি সচিবআগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সদ্য চূড়ান্ত ও গেজেট প্রকাশিত আচরণবিধি হাতে পাওয়ার পর কমিশন এখন সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসির ২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা ও সিসিটিভির হিসাব চেয়েছে নির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে দুই দফা নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে—জরাজীর্ণ ও সংস্কার প্রয়োজন এমন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত ভোটকেন্দ্রগুলোর তালিকা সংগ্রহ এবং সিসিটিভি–সুবিধা রয়েছে এমন কেন্দ্রগুলোর হালনাগাদ হিসাব।
বিশেষ সাক্ষাৎকার৫০টির মতো দল নিয়ে আমাদের মৌলিক ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আমীর খসরু মাহমুদ চৌধুরীআমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিএনপি কীভাবে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে একটি 'জাতীয় ঐক্যের সরকার' গঠন করতে চায়, কীভাবে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং কৌশলগত স্বকীয়তা বজায় রেখে বৈদেশিক নীতি পরিচালনা করতে চায় ইত্যাদি বিষয় নিয়ে ঢাকা
পদ ছেড়ে নির্বাচনে অংশ নিতে চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানঅ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে মো. আসাদুজ্জামান রিপন।
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচবিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিচিত অনেক নাম নেইতালিকা থেকে বাদ পড়েছেন দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন আলোচিত ও গুরুত্বপূর্ণ নেতা। অবশ্য সোমবার সন্ধ্যায় তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—এটা কেবল প্রাথমিক তালিকা।
অধ্যাপক মুজিবুর রহমানের বিশেষ সাক্ষাৎকারসরকারের সঙ্গে সখ্যতার কথা ঠিক নয়, আমাদের আগে পরিচয় ছিল নাবাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, সংস্কার, গণভোটের দাবি এবং আগামী নির্বাচনসহ জামায়াতে ইসলামীর সার্বিক মূল্যায়ন ও রাজনৈতিক লক্ষ্য নিয়ে ঢাকা স্ট্রিমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজন্মভূমি দিনাজপুরে প্রথমবারের মতো নির্বাচন করবেন খালেদা জিয়াএর আগে এই জেলা থেকে কখনোই নির্বাচন করেননি তিনি। এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপি ২৩৭ আসনে যাঁদের প্রার্থী করলোআজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন৬৩ আসন খালি রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা‘যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গী ছিলো, তাদের আসনে আমরা প্রার্থী ঘোষণা করিনি। আন্দোলনে যারা বিএনপির সাথে ছিল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম বাকি আসনগুলোর বিষয়ে সমাধান করে নেবো।’