ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ
স্ট্রিম প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন আলোচিত ও গুরুত্বপূর্ণ নেতা।
অবশ্য সোমবার সন্ধ্যায় তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—এটা কেবল প্রাথমিক তালিকা। প্রয়োজন মনে করলে যে কোনো সময় সংশোধন আনতে পারে দল।
ঘোষিত তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান। এ ছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নাম নেই।
এ তালিকায় দেখা যায়নি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন–এর নামও।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানাকে এবার দল সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করবে—এমন জোরালো আলোচনা ছিল। কিন্তু ঘোষিত তালিকায় তার নাম নেই।
ঢাকা-১০ আসনে আগে প্রার্থী হওয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এবং একসময় একই আসনের প্রার্থী রবিউল ইসলাম রবি—দুজনকেই দেখা যায়নি তালিকায়।
এ ছাড়া ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম এবারও মনোনয়নের দৌড়ে ছিলেন। তবে তার পরিবর্তে ওই আসনে মনোনয়ন পেয়েছেন যুবদল সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন।
মাগুরা অঞ্চলে মনোনয়নের চেষ্টা চালিয়ে আসা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও বাদ পড়েছেন।
সম্ভাব্য প্রার্থী তালিকায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক এমপি রুমানা মাহমুদের নাম উল্লেখ নেই।
বিএনপির একটি সূত্র বলছে, আগে থেকেই সিদ্ধান্ত ছিল—এক পরিবার থেকে একাধিক মনোনয়ন দেওয়া হবে না।
যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচনে লড়তেন কিন্তু মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে—সেসব আসনের কয়েকটিতে তাদের সন্তান বা স্ত্রীদের মনোনয়ন দিয়েছে দল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে