নিউ ইয়র্কে জেন জি প্রজন্মের প্রথম ফার্স্ট লেডি, রাজনীতিতে নতুন যুগের সূচকযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা সাওয়াফ দুয়াজি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ফার্স্ট লেডির পদে অধিষ্ঠিত হবেন। ২৮ বছর বয়সী এই সিরিয়ান-আমেরিকান শিল্পী, ইলাস্ট্রেটর ও সিরামিক নির্মাতা ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন।
সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রেরযুক্তরাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। এই ঘাঁটির উদ্দেশ্য হলো সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হতে যাওয়া নিরাপত্তা চুক্তি বাস্তবায়নে সহায়তা করা। বিষয়টি সম্পর্কে অবহিত ছয়টি সূত্র রয়টার্স-কে এ তথ্য জানিয়েছে।
ইরানে ইসরায়েলি হামলায় শুরু থেকেই জড়িত থাকার কথা স্বীকার ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ২০২৫ সালের ১৩ জুন ইরানে ইসরায়েলের বিমান হামলা তার নির্দেশেই পরিচালিত হয়েছিল। এ বক্তব্যে হোয়াইট হাউসের আগের অস্বীকারোক্তি মিথ্যা প্রমাণিত হয়েছে।
জোহরান মামদানি: ‘কমিউনিস্ট’ না ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টনিউইয়র্কের মেয়র পদে জিতেছেন জোহরান মামদানি। এর পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের টং, সবখানেই তাঁকে নিয়ে কথা হচ্ছে। আধুনিক সময়ে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হওয়ার পাশাপাশি মামদানি প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় মেয়রও বটে।
জুলাই সনদ ও গণভোট: রাজনৈতিক ঐকমত্যে চ্যালেঞ্জ দেখছে আইআরআইজুলাই সনদের বিভিন্ন ধারা, গণভোটের সময়সূচি ও সনদের বাস্তবায়ন কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা ভিন্নমতের কারণে বাংলাদেশে রাজনৈতিক ঐকমত্য তৈরিতে স্পষ্ট চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
যুক্তরাষ্ট্রে অভিবাসন কঠোরতার মধ্যে দক্ষ কর্মী টানতে উদ্যোগী কানাডাকানাডা তার সাম্প্রতিক দশকগুলোর সবচেয়ে বড় অভিবাসন সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটি আগামী বছর থেকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫–৩২ শতাংশ পর্যন্ত কমাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এইচ–১বি ভিসাধারী ও দক্ষ গবেষকদের জন্য বিশেষ ভিসা চালুর পরিকল্পনা করেছে সরকার।
বিশ্বাসী মুসলিম ও সমাজতন্ত্রী: মামদানি যেভাবে চরম বামপন্থীদের থেকে আলাদামামদানির সমাজতান্ত্রিক নীতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন—ডেমোক্র্যাটিক সোশ্যালিজম আসলে কী, আর কী নয়। নির্বাচনের আগে ট্রাম্প তাঁকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যায়িত করেন। জুন মাসে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মামদানি সরাসরি বলেন, ‘আমি কমিউনিস্ট নই।’
মামদানির ট্রানজিশন টিমের সব সদস্য নারীনির্বাচনে জয়ের পর বুধবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তাঁর প্রশাসনের রূপরেখা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবেন।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী কে এই রামা দুয়াজিনিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফার্স্ট লেডি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে তাঁর স্বামী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
দেশের সবচেয়ে বড় শহর এখন ‘কমিউনিস্ট শহর’ হয়ে উঠবে: মামদানির জয়ে ট্রাম্পযুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরী নিউইয়র্ক সিটির রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন।
আবার পারমাণবিক পরীক্ষা শুরু হচ্ছে কেন, কার কাছে কত অস্ত্রযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩০ অক্টোবর মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দেন ‘অবিলম্বে’ পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরু করতে। এর মাধ্যমে তিনি ১৯৯২ সালে শুরু হওয়া ৩৩ বছরের স্বেচ্ছা-নিষেধাজ্ঞার অবসান ঘটান।
মামদানির জয় কি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীকনিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয় আসলে প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে এক নৈতিক জবাব। যে প্রাতিষ্ঠানিকতা আমাদের এতদিন বলে এসেছে, ক্ষমতার কাছাকাছি থাকাই পূন্য ও টাকা থাকাই যোগ্যতা, সেই প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে মামদানির বিজয় যেন এক সাক্ষাৎ চপেটাঘাত।
মায়ের ক্যামেরা আর বাবার কলমের উত্তরাধিকার মামদানিযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। মূলত মা মীরা নায়ার ও বাবা মাহমুদ মামদানির ব্যক্তি ও রাজনৈতিক জীবন জোহরানকে প্রভাবিত করেছে, জোহরানও একাধিকবার তা উল্লেখ করেছেন।
জোহরান মামদানির বিজয় ভাষণযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচনে প্রথম মুসলিম, প্রথম ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত এবং সবচেয়ে তরুণ মেয়র হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাটপ্রার্থী জোহরান মামদানি। নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবার রাতে ব্রুকলিনে সমর্থকদের উদ্দেশে তিনি বিজয় ভাষণ দেন।
গরীববাদী মামদানির জয় যেভাবে জায়নবাদী লবির জন্য হুঁশিয়ারিযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে রেকর্ড ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানি। মামদানি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, প্রথম ভারতীয়-উগান্ডান বংশোদ্ভূত এবং সবচেয়ে তরুণ মেয়র। এই বিজয় ডেমোক্রেটিক পার্টির ভেতরেও একটি নতুন ধারা সূচিত করেছে।
আমেরিকার পুঁজিবাদের আড়ালে লুকিয়ে থাকা সমাজতান্ত্রিক মনবহু বছর ধরে সারা বিশ্বের কাছে আমেরিকা মানেই পুঁজিবাদের চূড়ান্ত প্রতীক। এই দুনিয়া চলে ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালির ইশারাতে। ব্যক্তির ইচ্ছাই এখানে শেষ কথা। এখানে ‘সমাজতন্ত্রী’ শব্দটি আজও রাজনৈতিক আক্রমণ বা গালাগাল হিসেবে ব্যবহার করা হয়।
মামদানির বিজয়ে উচ্ছ্বসিত নিউইয়র্কের মুসলিমরা: ‘এবার আমাদের সময়’মঙ্গলবার রাতে কুইন্সের অ্যাস্টোরিয়ার ‘মোকা অ্যান্ড কো’ নামের এক ক্যাফেতে বসার জায়গা ছিল না। হালাল রেস্টুরেন্ট ও ইয়েমেনি ক্যাফেতে ঘেরা ওই এলাকায় শত শত মানুষ জড়ো হয়েছিলেন। মুসলিম ডেমোক্র্যাটিক ক্লাব অব নিউইয়র্ক ও আরও কয়েকটি মুসলিম ও দক্ষিণ এশীয় সংগঠন সেখানে নির্বাচনী ফলাফল দেখার আয়োজন করেছিল।