স্ট্রিম প্রতিবেদক

নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সেই সময়ে অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা; সাথে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রকল্প উদ্বোধন করেন মেসুত ওজিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মিনহাজ জানান, শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট। ইতোমধ্যে তারা মেডিকেল সেন্টারটিকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে। এরই অংশ হিসেবে একটি প্রকল্প উদ্বোধনে ঢাবিতে এসেছেন ওজিল।
প্রসঙ্গত, ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ওজিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি মালিক সমিতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে আগুন লেগে বাসটি পুড়ে গেছে। এছাড়া পুরো এলাকায় তরল অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে