‘কয়জন স্ত্রী তোমার’, সিরিয়ার প্রেসিডেন্টের গায়ে পারফিউম ছিটিয়ে প্রশ্ন ট্রাম্পেরহোয়াইট হাউসের ওভাল অফিসে গত সোমবার (১০ নভেম্বর) এক বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয় এক পরিস্থিতি সৃষ্টি করেন। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে (পূর্বে আবু মুহাম্মদ আল-জোলানি নামে পরিচিত) নিজের ব্র্যান্ডের পারফিউম উপহার দেন এবং তা সরাসরি আল-শারার গ
যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসানমার্কিন সরকারের দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটাতে দ্বিদলীয় অর্থায়ন বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলবাস্থার অবসান ঘটে। এই অচলাবস্থা চলেছিল টানা ৪৩ দিন।
ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধের দামামা: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েনে ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতিযুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ওয়াশিংটন এই পদক্ষেপকে মাদক পাচার, বিশেষ করে ভেনেজুয়েলীয় চক্রের মাধ্যমে ফেন্টানিল পাচার দমনের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।
হোয়াইট হাউসে ঐতিহাসিক বৈঠক: আইএসবিরোধী জোটে সিরিয়ার যোগদানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১০ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে এক ঐতিহাসিক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে স্বাগত জানান। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর এটি ছিল যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের এক বড় পরিবর্তন।
বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি ট্রাম্পেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছেন। তার একটি বক্তৃতার ভিডিও বিকৃতভাবে প্রচার করার অভিযোগে ট্রাম্প এই হুমকি দেন। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের সংকটে পড়েছে এবং দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
ব্রেন্ট ক্রিসটেনসেনকে কেন বাংলাদেশে রাষ্ট্রদূত করছেন ট্রাম্পঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যখন বিদায় নেন, তখন ছিল জুলাই বিপ্লবের এক উত্তাল সময়। তার প্রায় ১৭ মাস পর নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে জ্যেষ্ঠ কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে।
জোহরান মামদানির নাগরিকত্ব বাতিল চায় রিপাবলিকানরা, এটা কি সম্ভবনিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি সহজ জয় পাওয়ার পর রিপাবলিকান নেতারা তার বিরুদ্ধে নতুন অভিযানে নেমেছেন। শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে তার বিজয়কে ঘিরে ওয়াশিংটনের রিপাবলিকানদের একাংশ ঘোষণা দিয়েছে, তারা তাকে দায়িত্ব গ্রহণে বাধা দেবে।
এক বেডরুমের ছোট ফ্ল্যাট ছেড়ে কি মেয়র প্রাসাদে উঠছেন মামদানিনিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এক সকালে নিজের অ্যাপার্টমেন্টের মেঝেতে তোয়ালে বিছিয়ে পানি মুছছিলেন। মাসে ২ হাজার ৩০০ ডলারের ভাড়া দেওয়া সেই ছোট্ট এক বেডরুমের ফ্ল্যাটে সিঙ্ক লিক করছিল। এ ধরনের ঝামেলা তাঁর জীবনের নতুন নয়।
ইলন মাস্ক যেভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথেটেসলার শেয়ারহোল্ডাররা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ প্যাকেজ অনুমোদন করেছেন। এই সিদ্ধান্ত তাঁকে ইতিহাসের প্রথম ট্রিলিয়ন ডলারের সম্পদশালী ব্যক্তিতে পরিণত করার সম্ভাবনা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে শাটডাউন শেষ হচ্ছেপার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সমঝোতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন বা সরকারের অচলবাস্থার অবসান হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক দলের সদস্যরা।
মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন: কেন ও কীভাবে তা ঘটেমার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন বলতে বোঝায় দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম ও সেবার আংশিক বা সম্পূর্ণরূপে থেমে যাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থবছরের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। দেশটির পার্লামেন্ট বা কংগ্রেসে বার্ষিক বরাদ্দ বিল অনুমোদন করতে কংগ্রেস সদস্যগণ এর মধ্যে একমত হতে ব্যর্থ হলে এমন অবস্থার সৃষ্টি
যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় দ্বিতীয় দিনেও বাতিল ১৪০০’র বেশি ফ্লাইটযুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে আকাশপথে বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১ হাজার ৪০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, এদিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিলযুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সরকারি অচলাবস্থার (শাটডাউন) প্রভাব পড়েছে আকাশপথে। ৭ নভেম্বর দেশটির বিভিন্ন বিমানবন্দরে ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্ব হয়েছে। কারণ, নতুন সরকারি নির্দেশনায় এয়ারলাইনগুলোকে ফ্লাইট সংখ্যা কমাতে বাধ্য করা হয়েছে।
মামদানির বিজয়ে কী ঘটতে যাচ্ছে আমেরিকান পলিটিক্সেইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের নানবিধ হুমকি ধামকির পরও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়কে মার্কিন রাজনীতিতে এক নতুন দিগন্তের হাতছানি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেন তারা এমনটি মনে করছেন?
মহাকাশ কি যুক্তরাষ্ট্রের আধিপত্যের পরবর্তী ক্ষেত্রঅর্থনৈতিক লাভ ও নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এমন কোনো কাজ নেই যা যুক্তরাষ্ট্র করে না। অতীতে সাম্রাজ্যবাদী মনোভাব থেকে নতুন ভূমি জয় অথবা পরোক্ষ আধিপত্য বিস্তারই ছিল তাদের মূল লক্ষ্য।
মামদানির জয়ের পর ইতিহাসগড়া আরেক মুসলিম নেতা যে বার্তা দিলেনব্রিটেন থেকে ৮ ঘণ্টার ফ্লাইট শেষে বুধবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান হামজা ইউসুফ। তিনি পশ্চিমা বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্রনেতা। ওয়াশিংটনে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের তিনি শুভেচ্ছা জানান, ‘জোহরান মুবারাক’ বলে।