প্রকাশ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারির নথিরাজনৈতিক চাপে নতি স্বীকার করে জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট সব নথি প্রকাশের নির্দেশনা দেওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটির নাম ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’। এসব নথি প্রকাশের ফলে বিশ্বের সবচেয়ে কুখ্যাত যৌন পাচার কেলেঙ্কারির অনেক অজানা তথ্য প্রকাশ
যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা যুদ্ধ কি দ্বারপ্রান্তেহোয়াইট হাউসের ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলায় মার্কিন সৈন্য পাঠানোর সম্ভাবনাকে তিনি নাকচ করছেন না। ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাব মার্কিন প্রশাসনের চলমান আগ্রাসী নীতিরই প্রতিফলন।
ট্রাম্প অর্থনীতি কী এবং কেন বিশ্বজুড়ে এত প্রাসঙ্গিকট্রাম্পোনমিকস? এটা আবার কোন ইকোনমিকস? কোন কলেজে পড়ায়? ট্রাম্প অর্থনীতি কী এবং কেন বিশ্বজুড়ে এত আলোচিত হচ্ছে?
সৌদি যুবরাজের হোয়াইট হাউস সফর: বিস্ময়কর এক ভূরাজনৈতিক প্রত্যাবর্তনসাত বছর আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে একপ্রকার ওয়াশিংটন থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল। ভিন্নমতের লেখক ও সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তার প্রতি তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।
পারমাণবিক জ্বালানি ও এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে সৌদি-যুক্তরাষ্ট্র চুক্তিসৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) হোয়াইট হাউস সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছে। এসব চুক্তির লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক, প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা।
এফ-৩৫ যুদ্ধবিমান কী, সৌদি আরব কেন এটি চায়সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফর করছেন। মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। এটি ২০১৮ সালের পর তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। এই সফর দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কে নতুনত্বের ইঙ্গিত দেয়।
সৌদি-ইসরায়েল সম্পর্কসহ যেসব বিষয়ে আলোচনা ট্রাম্প ও এমবিএসেরসৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সফর রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয়।
ট্রাম্প কি আল-কায়েদাকে পুনর্বাসন করছেনহোয়াইট হাউসের লনে আহমেদ আল-শারার পায়চারি করছেন। আমেরিকান সামরিক কর্মকর্তাদের সঙ্গে বাস্কেটবল খেলছেন। কংগ্রেস নেতাদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছেন। মাত্র দুই বছর আগেও এসবকে নিছকই উদ্ভট কল্পনা বলে উড়িয়ে দেওয়া যেত।
আমার সৌভাগ্য, আমার ভারআমি আমার সাফল্যে গর্বিত। হ্যাঁ, আমি আমার ভেতরের স্পৃহা নিয়ে গর্বিত। চৌদ্দ বছর বয়সী আমি ঠোঁট অসার হয়ে যাওয়া নিয়ে কেঁদেছিলাম। সেই অদ্ভুতুড়ে কাণ্ডেও আমি গর্বিত। কিন্তু আমি এও জানি যে, এর কোনোটাই বিচ্ছিন্ন কিছু নয়। আকাঙ্ক্ষা এবং কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রে আবারও শাটডাউনের আশঙ্কা, দুশ্চিন্তায় সাধারণ আমেরিকানরাবেথ জনসন সামরিক কর্মকর্তার স্ত্রী হিসেবে অনিশ্চয়তার সঙ্গে অভ্যস্ত। প্রতি তিন বছর পরপর তাকে পরিবার-সহ স্থান পরিবর্তন করতে হয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়, তা তার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
ট্রাম্প-অর্থনীতি কী, বিশ্বজুড়ে কেন প্রাসঙ্গিকসম্প্রতি কানাডার এক প্রদেশের অর্থায়নে নির্মিত বিজ্ঞাপনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানকে শুল্ক বা ট্যারিফের বিরুদ্ধে কথা বলতে। সামান্য টেলিভিশন বিজ্ঞাপনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাই বন্ধ করে দেন।
যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার টন গম এলো মোংলা বন্দরেযুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) কেনা গমের তৃতীয় চালান দেশে পৌঁছেছে। আজ শনিবার (১৫ নভেম্বর) ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উইকোটাটি’ নামে একটি জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
ট্রাম্পের শুল্ক নীতি শিথিল: খাদ্যপণ্যের দাম কমাতে ১০০টির বেশি পণ্যে ছাড়মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাদ্যপণ্যের ওপর আরোপিত ব্যাপক শুল্ক থেকে কফি, কলা, গরুর মাংসসহ বহু পণ্যকে অব্যাহতি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ে চাপের মুখে থাকা প্রশাসন জানিয়েছে, দেশে পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় এসব পণ্যে শুল্ক আরোপের যৌক্তিকতা নেই।
নিউইয়র্কের পর সিয়াটলে সমাজতান্ত্রিক কেইটি উইলসনের জয়আমেরিকার রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক আরেক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের শহর সিয়াটল। বড় প্রযুক্তি সংস্থাগুলোর টাকা আর করপোরেট শক্তির পৃষ্ঠপোষকতাকে বুড়ো আঙুল দেখিয়ে সিয়াটলের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ৪৩ বছর বয়সী সমাজতান্ত্রিক জননেত্রী কেইটি উইলসন।
ক্যারিবিয়ানে বড় সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’শিরোনামে ক্যারিবিয়ান অঞ্চলে নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরুর কথা বলেন। জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এবং সাউথকম এর নেতৃত্বে এই অভিযান চলবে।
ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি, তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্যানোরামা অনুষ্ঠানে তাঁর ভাষণ সম্পাদনা-সংক্রান্ত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে বিবিসি। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবিসি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের আইনজীবীরা এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
ট্রাম্পের ওপর গোপনে নজর রাখতেন যৌন-অপরাধী জেফরি এপস্টেইনযুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ফাঁস হওয়া কিছু ইমেইল থেকে জানা গেছে তিনি ট্রাম্পের ওপর নিয়মিত নজর রাখতেন। বুধবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি জেফরি এপস্টেইন সংক্রান্ত নতুন কিছু নথি প্রকাশ করে।