রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ডজুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডজুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হাসিনার রায়: সব রুটের বাস চলছে, তবে যাত্রীসংখ্যা কমমানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হচ্ছে আজ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চললেও যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম বলছেন বাস মালিকরা।
শেখ হাসিনা খালাস পেলে আমিই বেশি খুশি হতাম: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম।’
ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনজুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় হবে আজ সোমবার। এ মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
শেখ হাসিনার হাজার বার ফাঁসি দিলেও কম হবে: মীর স্নিগ্ধমানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আসছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। তাঁরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলাশেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ কী কীগত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা আজ সোমবার (১৭ নভেম্বর)।
রাবিতে শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই উপহার, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়ারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপহার হিসেবে প্রদান করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজে দিন’ বইটি।
চলন্ত বাসে পেট্রোলবোমা, ৯ জেলায় আগুন-অবরোধজুলাই গণ-অভ্যুত্থানে পতিত সরকারের প্রধান শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজ বৃহস্পতিবার।
আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা বিশ্বাস করি: শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রায়ের তারিখ ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার প্রত্যাশা, ক্লায়েন্টরা খালাস পাবে। এটা আমি বিশ্বাস করি।’
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বরজুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সোমবার (১৭ নভেম্বর)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের এই তারিখ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যেতে পারে আগামীকালসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ের সময়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
রামপুরা হত্যাকাণ্ড: আহতদের তথ্য জানতে হাসপাতালের কর্মীদের পুলিশ চাপ দিয়েছিলগত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আহত ব্যক্তিদের তথ্য জানতে পুলিশ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ওপর চাপ দিয়েছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন একজন সাক্ষী।
১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকছেন না এম সরওয়ারমানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আজ রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এ আবেদন করলে বিচারিক প্যানেল তা মঞ্জুর করে। পেশাগত নীতির কারণ দেখিয়ে তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন।
১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় নয়, সেদিন রায়ের তারিখ জানা যাবে: প্রসিকিউটর তামিমজুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘিরে ছড়িয়ে পড়া বিভ্রান্তি পরিষ্কার করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সম্প্রতি একজন উপদেষ্টা ‘ভুল বুঝে ১৩ নভেম্বরই রায় হবে’ বলে মন্তব্য করায় এই ধোঁয়াশা তৈরি হয়েছিল।
আবু সাঈদ হত্যা মামলা: তৃতীয় দফাতেও সাক্ষী হাজির করাতে পারল না রাষ্ট্রপক্ষজুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের দিন টানা তৃতীয় দফায় পিছিয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।
কুষ্টিয়ায় ছয় হত্যা মামলাহানিফসহ চার আওয়ামী লীগ নেতার বিচার শুরুজুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।