স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
আরাকান আর্মির (এএ) সদস্যরা জেলেদের অপহরণ করেছে বলে জানিয়েছেন ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ। তবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি তাঁর সঙ্গে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮), মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)। ঘটনার পর থেকে উদ্বেগের মধ্যে রয়েছে তাঁদের পরিবার।
অপহরণের বিষয়টি নিশ্চিত করে শাহপরীর দ্বীপের বাসিন্দা ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তাঁর মালিকানাধীন ট্রলারটি পাঁচজন জেলেসহ ঘাটে ফিরছিল । শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছানোর পর রাত হয়ে গেলে ট্রলার নোঙর করে সেখানে অবস্থান নেন জেলেরা। এ সময় হঠাৎ স্পিডবোটে এসে আরাকান আর্মির (এএ) সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।
পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে চট্টগ্রাম জোনের কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিজিবির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
১৪ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি মালিক সমিতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে আগুন লেগে বাসটি পুড়ে গেছে। এছাড়া পুরো এলাকায় তরল অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে