স্ট্রিম প্রতিবেদক

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ে তাঁর এ সাজা দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে মামুনের বিষয়ে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অপরাধ প্রমাণিত। তবে মামুন জাতি এবং আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। এ জন্য মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ করলেও সার্বিক বিবেচনায় তাঁকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার অন্য দুই আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুজন পলাতক এবং ভারতে অবস্থান করছেন।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, জুলাইয়ে কোটা বাতিলে শিক্ষার্থীদের দাবি না মেনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেন। আন্দোলনকে অবজ্ঞা করে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেন তিনি। এটি পরিষ্কার শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেন। আন্দোলনকারীদের হত্যার উসকানি দেন তিনি।
পর্যবেক্ষণে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে এসব বিষয়ের সত্যতা পাওয়া গেছে। মারণাস্ত্র ব্যবহার, ড্রোন ও হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে আন্দোলন দমনেও শেখ হাসিনার কথোপকথন প্রমাণিত হয়েছে।
ট্রাইব্যুনাল বলেছেন, আসামিদের যোগসাজশে পরিকল্পিত ও ব্যাপক পরিসরে ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে