স্ট্রিম প্রতিবেদক

অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম দিনের অফিস করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিকভাবে সমস্যা হলো– আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো খুব খারাপ অবস্থায় আছে। আমাদের প্রথমে ইনস্টিটিউশন রিকভার করতে হবে। এখানে পেশাদারত্ব, স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে। কারণ এসবের অনুপস্থিতিতে আমরা যত বড় প্রোগ্রাম দেই, কাজ করবে না। এটা হচ্ছে এক নম্বর।
আমীর খসরু বলেন, অর্থনীতিকে আমরা যেটা বলেছি, গণতান্ত্রিক করতে হবে। একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সবার জন্য হতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ওভার-রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে—যাতে সবার সমান অধিকার থাকে অর্থনীতিতে অংশ নেওয়ার।

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হামলায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে লোকাল ও দূরপাল্লার সাধারণ বাসের ক্ষেত্রে এই বিলম্বের চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধুসহ ১৫ জন নিহত হয়েছেন। বাসের অতিরিক্ত ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো মান্দা উপজেলায় এখন শোকের মাতম চলছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে