বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক: মির্জা ফখরুলবাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
এবার ঠাকুরগাঁওয়ে আক্রান্ত বাউলশিল্পীরামানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে ডাকা হয়েছিল প্রতিবাদ সমাবেশ। তবে সেই সমাবেশের আগেই হামলার শিকার হয়েছেন বাউলশিল্পীরা। মারধরে আহত হয়েছেন দুজন।
বাউল আবুল সরকারের গ্রেপ্তার এবং ব্লাসফেমি আইন নিয়ে জরুরি কয়েকটি প্রশ্নমানিকগঞ্জে বাউল আবুল সরকারের গ্রেপ্তার এবং ব্লাসফেমি আইনের দাবির নেপথ্য রাজনীতি নিয়ে আজকের আলোচনা। ‘ব্লাসফেমি’ ধারণার ঐতিহাসিক উৎস কী। পাকিস্তান থেকে বাংলাদেশে স্বৈরাচার ও রাজনৈতিক দলগুলো কীভাবে ধর্ম আইনকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তার বিশ্লেষণ দেখুন এই ভিডিওতে।
প্রযুক্তি-সন্ত্রাসের শিকার বাউল আবুল সরকারচার ঘণ্টার দীর্ঘ গভীর আধ্যাত্মিক পালাগান থেকে ৩০ সেকেন্ডের এডিটেড ভিডিওতে নামিয়ে এনে একজন বাউল আবুল সরকারকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হলো, তা কি কেবল ধর্মীয় বিতর্ক? নাকি এটা এক ভয়ানক ‘প্রযুক্তিগত সন্ত্রাস’?
আমরা আসলে মুক্তি ডিজার্ভ করি নাআবুল সরকার পালাগান করেছিলেন। তিন ঘণ্টার এই পালার বিষয় ছিল ‘জীব বনাম পরম’। পালাগান হচ্ছে পাল্টাপাল্টি গান। দুটি চরিত্রের মধ্যে গানে গানে বিতর্ক হয়। জগতের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মতাত্ত্বিক তর্কগুলো লোকায়ত সমাজে আলোচনা করার এটিই পাটাতন। যুগে যুগে।
বাউল নির্যাতন /ভিডিও থাকলেও হামলাকারীদের ‘চিনছে না’ কেউবাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর অনুসারীরা গতকাল রবিবার মানিকগঞ্জ শহরের প্রেস ক্লাবে সামনে মানববন্ধনের ডাক দেয়। একই স্থানে সভা আহ্বান করে হেফাজতে ইসলাম, ইমাম সমিতি, ইমাম পরিষদ, খেলাফত মজলিসসহ কয়েকটি সংগঠন।
বাউল নির্যাতনে চুপ কেন, চার জবাব উপদেষ্টা ফারুকীরমানিকগঞ্জের ঘিওরে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার ও এ ঘটনায় তাঁর ভক্তদের ওপর হামলা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা। ‘মব’ রুখতে কেউ কেউ সরকারের দুর্বলতাকে দায়ী করছেন। আবার অনেকে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সমালোচনা করেছেন।
আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার: ফরহাদ মজহারসরকার লালন উৎসব পালন করে প্রশংসা পেয়েছিল। সেই কৃতিত্ব নষ্ট হলো আবুল সরকারকে গ্রেপ্তারের মাধ্যমে। শাহ আলী মাজারের গাছ কাটার প্রতিবাদে যখন আমি দাঁড়াই, আমার পাশে ছিলেন আবুল সরকার। তাই তাকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা।
যুগে যুগে বাউল-ফকির ও ভক্তদের উপর নির্যাতন: দায় কারবাউল-ফকির ও ভক্তদের উপর নির্যাতনের ইতিহাস শুনুন ব্যান্ড শিল্পী ও লালন গবেষক সিনা হাসানের কাছে।
ধর্ম-অবমাননার অভিযোগে হামলা-মামলা ও মবসন্ত্রাস বন্ধের আহ্বান ২৫৮ নাগরিকেরধর্ম অবমাননার কথিত অভিযোগে হামলা, মামলা, গ্রেপ্তার এবং মব-সন্ত্রাস বন্ধের আহ্বান জানিয়েছেন দেশের ২৫৮ জন বিশিষ্ট নাগরিক। একইসঙ্গে তারা বাউল আবুল সরকারসহ এই অভিযোগে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলমতথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।’
‘কাটা ভিডিও’র মারণাস্ত্র: বাউল আবুল সরকার কি প্রযুক্তি-সন্ত্রাসের শিকার হলেন?একটি স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন—২০২৫ সালের বাংলাদেশে কারো জীবন ধ্বংস করতে মনে হয় এটুকুই যথেষ্ট। মাদারীপুরের বাউল আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনাটি আপাতদৃষ্টিতে ‘ধর্মীয় অনুভূতি’র মনে হলেও, এর পেছনের কারিগর মূলত ‘প্রযুক্তিগত দুর্বৃত্তায়ন’।
মানিকগঞ্জে হামলার পর ফের জড়ো হওয়ার চেষ্টা বাউল-ভক্তদেরমানিকগঞ্জে ‘আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানারে হামলার কয়েক ঘণ্টা পর আবারও বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হওয়ার চেষ্টা করছেন বাউল শিল্পী আবুল সরকারের অনুসারী বাউল ও ভক্তরা।
মানিকগঞ্জে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর ‘তৌহিদী জনতার’ হামলা, আহত ৩কালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘তৌহিদী জনতা ও আলেম-ওলামারা’-এ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।
যুগে যুগে বাউল-ফকির ও ভক্তদের উপর নির্যাতন : দায় কারএই লেখা এমন এক লেখা যা বছর বছর পুনর্লিখন করা লাগে। সর্বশেষ করেছিলাম ২০২৪ এর জুনের ২৬ তারিখ কুষ্টিয়ায় চায়না ফকিরানীর বাড়িতে হামলার পরে। আজ আবার ঘষামাজা করছি, কারণ বাউল ও বাংলাদেশের অন্যতম পালাগানের শিল্পী আবুল সরকারকে 'ধর্ম অবমাননা'র দায়ে গ্রেফতার করা হয়েছে।
ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকার কারাগারেসম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৪ নভেম্বরের ওই ঘটনার সময় আবুল সরকার ধর্ম অবমাননা করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ মামলা করেন।