স্ট্রিম প্রতিবেদক

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তাঁরা।
শ্রদ্ধা জানানো শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত এবং মোনাজাত করেন মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বিকেলে সচিবালয়ে যাবেন। সেখানে মন্ত্রিসভার বৈঠক ছাড়াও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
এক মন্ত্রণালয় ও দুই বিভাগের দায়িত্বে তারেক রহমান
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেন তিনি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী একটি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্ব নিজে সামলাবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগে দায়িত্ব পালন করবেন।

অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
২১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
১ ঘণ্টা আগে
নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
১ ঘণ্টা আগে