জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নোয়াখালীতে তালা ভেঙে কার্যালয়ে আ.লীগের কর্মীরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৫
কার্যালয় দখলে নিয়ে কর্মীরা স্থানীয় বিএনপির এমপিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। ছবি: সংগৃহীত

​নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে যান। তবে তাদের সঙ্গে আওয়ামী লীগের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় কোনো নেতাকে দেখা যায়নি।

এ সময় তারা নোয়াখালী-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন। তারা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এক হও’ ইত্যাদি স্লোগান দেন।

সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250

সম্পর্কিত