নোয়াখালীতে ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় যুবকবিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ এনে ফিফার সভাপতি এবং রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়ে গেছেন এক তরুণ। অভিযোগে ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার দাবি তুলে ওই তরুণ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।০৯ জুলাই ২০২৬
ইতালিতে ৩ বাংলাদেশি হত্যাকাণ্ডে সন্দেহভাজন যুবক পূর্বপরিচিতইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতিসহ শিশু হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে এক যুবককে চিহ্নিত করে ছবি প্রকাশ করেছে রোম প্রসিকিউটর কার্যালয়। ছবিটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শাহাদাত হোসেন হিসেবে শনাক্ত করেছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।২৮ জুন ২০২৬
ইতালিতে খুন নোয়াখালীর একই পরিবারের ৩ জন, আগেও পেয়েছিলেন ‘উড়ো চিঠি’ইতালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত একই পরিবারের তিনজন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় বাবুলের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।২৭ জুন ২০২৬
নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুরপাড় এলাকার কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।২৩ জুন ২০২৬
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুনোয়াখালীর চাটখিলে পুকুর থেকে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।১৯ জুন ২০২৬
কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহারনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।১৪ জুন ২০২৬
যুবদল নেতা পেটালেন নারীকে, ভিডিও ভাইরালনোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. সফিকের (৩৮) বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এই ঘটনা ঘটে।১৩ জুন ২০২৬
গাঁজা সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষে যুবক নিহত, আটক ১নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।১১ জুন ২০২৬
সবার সঙ্গেই অস্ত্রধারী রাহিম, দায় নিচ্ছে না বিএনপি-জামায়াতনোয়াখালীর বেগমগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, রেজিস্ট্রেশনবিহীন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ গ্রেপ্তার আবদুর রহমান রাহিমের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।০৯ জুন ২০২৬
স্থানীয়দের ধাওয়ায় আগ্নেয়াস্ত্র ফেলে ছাত্রলীগ নেতার পলায়ননোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রধারী ছাত্রলীগ নেতাকে ধাওয়া করে স্থানীয়রা। অবস্থা বেগতিক দেখে পিস্তল ও গুলি ফেলে পালিয়ে যান তিনি। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে এই ঘটনা ঘটে।০৯ জুন ২০২৬
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষের একদিন পর ওসি প্রত্যাহারনোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের দুই দিন পর স্থানীয় সুধারাম মডেল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করে আদেশ দেওয়া হয়।০৭ জুন ২০২৬