স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালটে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
এর আগে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক জানান, ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে দুটি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
এই কারাগারে ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু দুজন বন্দি মামলার কারণে অন্যত্র অবস্থান করায় বাকি ৪২ জন বন্দি আজ ভোট দেবেন।
জেল সুপার আরও বলেন, ভোট দেওয়া বন্দিদের সকাল ৮টার আগে নাস্তা খেয়ে প্রস্তত থাকতে বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হবে।
কারা কর্তৃপক্ষ জানায়, নোয়াখালী জেলা কারাগারে ৯৪১ জন বন্দি থাকলেও তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন। যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, বন্দিরা ১২ ফেব্রুয়ারি ভোটের আগে জামিনের আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে এর বেশি রাজি হননি। কারণ এখানে আবেদন করে জামিন পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমরা অনেক বুঝিয়ে ৪৪ জনকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করিয়েছি।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে