আজ আন্তর্জাতিক কফি দিবসকফিশপ কি এক ধরনের ‘ইলিউশনারি স্পেস’নাটক-সিনেমার সংলাপে এক সময় শোনা যেত, ‘ঠান্ডা, না গরম?’ বড়লোক নায়ক অথবা নায়িকার বাবারা বলতেন। অথবা বলতেন গরিব নায়কের বড়লোক বন্ধু। এরপর এলো নতুন সংলাপ, ‘চা, না কফি?’—এও শোনা গেছে বড়লোকদের মুখেই। অর্থাৎ বাঙালির সংস্কৃতিতে ঢুকে গেছে কফির পোড়া পোড়া চকলেটি স্বাদ। কিন্তু সিনেমার সংলাপে ঢোকার আগে কফি তো ঢুক
কেন শাটডাউন, কী প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রেপ্রতিনিধি পরিষদে সংখ্যালঘু দলনেতা হাকিম জেফরিস বলেছেন, ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের এ ধরনের হুমকিতে ভীত হবে না। সরকার বন্ধ হয়ে গেলে আরও ফেডারেল কর্মীকে চাকরিচ্যুত করা হবে, এমন ভয়ে তারা শঙ্কিত নন।
ট্রাম্পের নোবেল দাবি কতটা যৌক্তিকনিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ‘সাতটি অন্তহীন যুদ্ধ’ বন্ধ করেছেন। তিনি নিজেকে জাতিসংঘের চেয়ে বড় শান্তির দূত হিসেবেও তুলে ধরেন। এমনকি নিজেকে একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলেও দাবি করেন।
যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে যেভাবে অনলাইনে চরম ডানপন্থার বিস্তার ঘটছেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে চরম ডানপন্থী মতাদর্শ বেড়েছে। এর বৈশিষ্ট্য হলো উগ্র জাতীয়তাবাদ, অভিবাসনবিরোধিতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস এবং নানা ষড়যন্ত্রমূলক ধারণা। আগে এসব মতাদর্শ মূলত ইন্টারনেটের প্রান্তিক প্ল্যাটফর্ম বা সংগঠিত গোষ্ঠীতে সীমাবদ্ধ ছিল। এখন এগুলো মূলধারার সামাজিক যোগায
কী আছে ট্রাম্প-নেতানিয়াহুর গাজা শান্তি পরিকল্পনায়২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধের অবসানের জন্য ২০ দফার প্রস্তাব ঘোষণা করেন। প্রস্তাবটি হোয়াইট হাউস থেকে প্রকাশ করা হয়।
ইরানে আবার কেন নিষেধাজ্ঞা, কী বলছে ইউরোপের দেশগুলোএই পদক্ষেপে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের অচলাবস্থাও আরও তীব্র হয়েছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শেষ মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলেন, তবুও নিষেধাজ্ঞা এড়ানো যায়নি।
আজ বিশ্ব হার্ট দিবসকেন তরুণেরা হৃদরোগে আক্রান্ত হচ্ছেগবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশীয়দের মধ্যে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা ইউরোপীয়দের তুলনায় দ্বিগুণ, জাপানিদের তুলনায় ছয় গুণ এবং চীনাদের তুলনায় বিশ গুণ বেশি। সাধারণত, অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় দক্ষিণ এশীয়দের মধ্যে হার্টের সমস্যা আট থেকে দশ বছর আগেই দেখা দেয়।
সিনেমা, ফ্যানডম ও রাজনীতি: ভারতের উত্তর-দক্ষিণের গল্পসম্প্রতি তামিলনাড়ুর করুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে প্রায় ৪০ জন ভক্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় দক্ষিণ ভারতে তারকাখ্যাতি ও রাজনৈতিক সমাবেশের বিস্ফোরক শক্তি আবারও আলোচনায় এসেছে।
জনসভায় মৃত্যুতে বিজয়ের দায় কতখানি, পর্দার নায়ক কি বাস্তবের ভিলেন হচ্ছেনসমাবেশে হঠাৎ ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৪০ জন মারা যান। নিহতদের ১০ জন শিশু ও ১৭ জন নারী। এতে আহত হন আরও প্রায় ৮০ জন।
তথ্য অধিকার আইন: কাগজে শক্তিশালী, বাস্তবে কী অবস্থাবাংলাদেশে ‘তথ্য অধিকার আইন’ কার্যকর হওয়ার পনেরো বছর পেরিয়ে গেছে। গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে তথ্যপ্রাপ্তির অধিকারকে সংবিধান স্বীকৃতি দিয়েছে অনেক আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অধিকার কি বাস্তবে নাগরিকের জীবনে কোনো মৌলিক পরিবর্তন আনতে পেরেছে?
এইচ-ওয়ান-বি ভিসার মতো ভিসা আছে অন্য দেশেও, সুবিধা কী, কোন যোগ্যতায় কোন ভিসাবিশ্বজুড়ে মেধাবী তরুণদের অন্যতম এক স্বপ্নের নাম আমেরিকার এইচ-ওয়ান-বি ভিসা। এর মাধ্যমে তাঁরা আমেরিকায় গিয়ে বৈধভাবে বসবাস ও পড়াশোনা বা গবেষণার কাজ এগিয়ে নিতে পারেন। যুগে যুগে এই প্রথা মেধাবী তরুণ বা উদ্যোক্তাদের যেমন সাহায্য করছে, তেমনি আমেরিকাও বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে বলে এত দিন ধারণা ছিল। এর জন্য
মিডিয়া ফ্লোটিলা কী, কারা এবং কেন সংগঠিত করেছেনবাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম ২৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে তিনি গাজা মিডিয়া ফ্লোটিলায় যোগ দেবেন। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যেই ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
টিকটক নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন চাল, চাবিকাঠি কি মিত্রদের হাতে যাচ্ছেটিকটক ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোনো রাজনৈতিক খেলা?—অনেকের মনে এই প্রশ্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা সাম্প্রতিক নির্বাহী আদেশে অ্যাপটির মার্কিন কার্যক্রম তাঁর ঘনিষ্ঠ ধনকুবের মিত্রদের হাতে চলে যাওয়ার পথ সুগম হয়েছে। এতে সামনে আসছে রুপার্ট মারডক ও ল্যারি এলিসনের মতো প্রভাবশালীর নাম।
জোর করে চুল কেটে ফেলার পেছনে কোন মনস্তত্ত্ব কাজ করেচুল নিয়ে যে চুলোচুলি কিন্তু একদম নতুন নয়। ২০২০ সালের ১৬ অক্টোবর বরিশালে এক কিশোরের চুলের ছাট দেখে মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মহিউদ্দিন মাহির অপছন্দ হয়।
‘রাশিয়া একটি কাগুজে বাঘ’: ইউক্রেন ও ন্যাটো নিয়ে যেভাবে ভোল বদলালেন ট্রাম্পনাটকীয়ভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এতে ন্যাটোর ভূমিকা নিয়ে নিজের অবস্থান বদলে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েল কেন ব্যবহার করতে পারবে না মাইক্রোসফটের প্রযুক্তিইসরায়েলের ‘ইউনিট ৮২০০’ গোয়েন্দা সংস্থাটি মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি শক্তিশালী গণনজরদারি ব্যবস্থা তৈরি করেছিল। এই ব্যবস্থার মাধ্যমে তারা পশ্চিম তীর ও গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের ফোনকল রেকর্ড করত।
ভারতের অগ্নি-৫ পরীক্ষা কি বদলে দেবে শক্তির ভারসাম্য, কী ভাবছে চীন ও পাকিস্তানচলতি বছরের আগস্টে ভারত সফলভাবে তার অগ্নি-৫ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) পরীক্ষা চালায়। নিখাদ জ্বালানি (সলিড ফুয়েল) চালিত তিন স্তরের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫ হাজার কিলোমিটারের বেশি।