রাকসু নির্বাচনে ভোট গণনা নিয়ে ভিন্নমত: ছাত্রদল ম্যানুয়াল ও ছাত্রশিবিরের মেশিনে ভোট গণনার দাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গণনা নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। শাখা ছাত্রদল ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানালেও শাখা ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানায়।
পোষ্যকোটা পুনর্বহালসহ ৩ দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আলটিমেটামরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহাল ও তিন দফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবিগুলো পূরণ করা না হলে রবিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতির আলটিমেটাম দিয়েছেন তাঁরা।
রাকসুতে ম্যানুয়াল ভোট গণনাসহ ৬ দাবি ছাত্রদল মনোনীত প্যানেলেররাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল’। এসব দাবির মধ্যে রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা ও স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
রাজশাহীতে এনসিপি নেত্রীর পদত্যাগের ঘোষণা, বললেন—নীতি বিসর্জন দিতে চাই নারাজশাহী জেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়ার পর ফেসবুকে আগের ছবি ছড়িয়ে তাঁকে ‘আওয়ামী দোসর’ বলার বিরুদ্ধে সংগঠনকে পাশে পাননি কমিটির যুগ্ম-সমন্বয়ক শামীমা সুলতানা মায়া। এ ছাড়া মহানগর কমিটির বিরুদ্ধে জেলা-উপজেলার কমিটি নিয়ন্ত্রণের অভিযোগ তুলে দলের প্রধানের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগিংয়ের’ অভিযোগরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দেন। ‘সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সালাম দেওয়ানো’, ‘সমকামী বলা’, ‘অশ্লীল কবিতা পড়ান
‘ঋণের দায়ে আত্মহত্যা’ করা মিনারুল মৃত্যুর পরও কেন প্রদর্শনবাদিতার অংশ হয়ে ওঠেনরাজশাহীর পবা উপজেলায় সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। ঋণের দায়ে স্ত্রী-সন্তানসহ মিনারুল ইসলাম নামে এক যুবকের আত্মহত্যার পর তাঁর বাবা রুস্তম আলী ছেলের চল্লিশায় ১২ শ লোককে নিমন্ত্রণ করে খাওয়াইছেন। আর খাওয়ানোর জন্য এ খরচ তিনি জোগাড় করেছেন ঋণ করে। কেন এই প্রদর্শনবাদিতার অংশ হলেন তিনি? এর পেছনে কারণ কী?
৩৫ বছর পর রাকসু নির্বাচন: ‘সম্ভাবনা’ ও ‘শঙ্কার’ মধ্যেই শুরু হলো প্রচারণা৩৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রতিদিন সকা
রাকসু নির্বাচন: নারী প্রার্থীদের উপস্থিতি দৃশ্যমান হলেও উপেক্ষিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরাদীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে এখন পর্যন্ত মোট ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যানেলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা দৃশ্যমান হলেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কম।
রাকসু নির্বাচন: ছাত্র ইউনিয়নের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ প্যানেল ঘোষণারাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।
সেই পাহাড়িয়াদের কথা শুনলেন মানবাধিকারকর্মীরা, ভূমি কমিশন গঠনের তাগিদরাজশাহী মহানগরীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া মহল্লায় গিয়ে বসতি পরিবারগুলো সদস্যদের কথা শুনেছেন মানবাধিকারকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন।
শঙ্কায় পাহাড়িয়ারা, পাশে অনেকেমালপাহাড়িয়াদের বসতবাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি জানাজানি পর দেশব্যাপী তোলপাড় শুরু হলেও এখনো ভয়ে আছে পরিবারগুলো। নিজেদের নিরাপত্তা চেয়ে নগরের কাশিয়াডাঙ্গা থানায় আবেদন করেছে তারা। তাদের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিন্দাঘৃণা ও সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
‘যৌনকর্মী’ মন্তব্যে রাবি ছাত্রদলের নেতাকে আজীবন বহিষ্কার করে মামলারাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন খানকে ছাত্রীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করেছেন ছাত্রদলের রাবি শাখার সভাপতি।
‘যৌনকর্মী’ মন্তব্যে উত্তাল রাবি, বহিষ্কারের দাবিতে আন্দোলনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই-৩৬’ হলের শিক্ষার্থীরা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন। ফেসবুকে নারী শিক্ষার্থীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ উল্লেখ করে মন্তব্য করার পর এই আন্দোলন শুরু হয়।
রাজশাহীতে শেখ হাসিনাসহ আসামি ৫২৯, অভিযোগপত্র দাখিল ৯টি মামলাররাজশাহীতে দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাসিক সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে।
গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাত, ১৪৪ ধারা জারিবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বুধবার গোদাগাড়ী সদরে একই স্থানে কর্মসূচি ঘোষণা করে বিএনপির দুইটি গ্রুপ। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে তাদের মধ্যে টান টান উত্তেজনার পর বিকেল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অবশেষে রাকসু ভোটার তালিকায় নাম উঠলো প্রথমবর্ষের শিক্ষার্থীদের, হতে পারবে প্রার্থীওবিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তারা চাইলে প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এ কারণে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন।