স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গণনা নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। শাখা ছাত্রদল ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানালেও শাখা ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটের স্বচ্ছতা ও অনিয়ম রোধে ওএমআর মেশিনে ভোট গণনাসহ সাত দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির।
বুধবার রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এসব দাবি তোলে শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবিগুলো নিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে পোলিং এজেন্টদের প্রবেশাধিকার নিশ্চিত করা, সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ড প্রদান, প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া, কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যার অভিযোগ করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা, প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা এবং ভোটের দিন ক্যাম্পাসে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা।
দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, তাঁরাও মূলত সেই দাবিগুলো উপস্থাপন করেছে। আমরা সেই পদ্ধতিতেই নির্বাচন আয়োজনের চেষ্টা করব।'
একই দিনে ছাত্রদল ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ৬ দফা দাবি জানায়। ছাত্রদলের ৬ দফা দাবিগুলো হলো ভোট গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে; ভুয়া ও জাল ভোট ঠেকাতে বাধ্যতামূলকভাবে ছবিসংযুক্ত ভোটার তালিকা প্রকাশ; ডিজিটাল কারচুপি রোধে ভোট গণনা হাতে (ম্যানুয়াল) করা; ভোট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বৈধ কার্ডধারী ছাড়া অন্য কাউকে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ; ভোটার লাইনে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং নির্বাচনকে সুষ্ঠু রাখতে কালো টাকার প্রভাব প্রতিরোধসহ সব প্রার্থীর জন্য সমান আচরণবিধি নিশ্চিত করা।

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১৯ মিনিট আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
২৮ মিনিট আগে
নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৩৬ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
১ ঘণ্টা আগে